স্ক্রিপ্টটি কোন ঐতিহাসিক মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: স্ক্রিপ্টটি ঐতিহাসিক আগরতলা মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ১৯৬৮ সালের ৬ জানুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করে যে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করা হয়েছে (The Pakistan Observer, January 7, 1968)। অতঃপর সরকার ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে 'আগরতলা মামলা' নামে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করা হয় যে, তারা ভারতের সক্রিয় সহযোগিতায় অস্ত্র ও অর্থ নিয়ে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার জন্য ভারতের আগরতলায় এক ষড়যন্ত্রে লিপ্ত । মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডকে রুদ্ধ করে দেয়া ও বাংলার জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করা এ মামলার উদ্দেশ্য ছিল । উদ্দীপকের ছায়াছবির স্ক্রিপ্টের ঘটনা হলো— একটি জাতির কল্যাণে আবির্ভাব ঘটবে এক মহান নেতার এবং তিনি নিজের জীবন বিপন্ন করে উক্ত জাতিকে শোষণ-বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে চাইবেন। ফলশ্রুতিতে তিনি সরকারের রোষানলে পড়বেন এবং ৩৪ জন সহযোগীসহ এক রাষ্ট্রদ্রোহী মামলায় জড়াবেন। উদ্দীপকে বর্ণিত স্ক্রিপ্টের সাথে আগরতলা মামলার সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
স্ক্রিপ্টটি কোন ঐতিহাসিক মামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর