উদ্দীপকের মহান নেতা দেশপ্রেমের এক উজ্জ্বল পথপ্রদর্শক- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মহান নেতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেমের উজ্জ্বল পথপ্রদর্শক — বক্তব্যটি যথার্থ । বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর অপরিসীম ত্যাগ-তিতিক্ষার ফলে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের উদ্ভব হয় । জীবনের অধিকাংশ সময় তিনি ব্যয় করেছেন দেশ ও দেশের মানুষের জন্য, যা বিশ্বে দেশপ্রেমের এক উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি বাঙালির অধিকার আদায়ের জন্য সর্বদা সোচ্চার ছিলেন। ভাষা আন্দোলনে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দীদের অন্যতম। সরকারি অত্যাচার, দমন- পীড়ন তাকে পিছু হঠাতে সক্ষম জানি। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালে 'আমাদের বাঁচার দাবি ছয়দফা' কর্মসূচি পেশ ও ছয়দফা ভিত্তিক আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন থেকে স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতা অর্জন সকল ক্ষেত্রেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনন্য ভূমিকা পালন করেন। পাকিস্তানের ২৪ বছরের শাসনে ১২ বছর তিনি কারাগারে কাটিয়েছেন। ১৯৭১ সালের ২৫ শে মার্চ নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তান হানাদার বাহিনী সশস্ত্র আক্রমণে ঝাঁপিয়ে পড়লে ২৬শে মার্চ প্রথম প্রহরে তিনি স্বাধীনতা ঘোষণা করেন। তাঁর নামেই আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ-এর প্রথম রাষ্ট্রপতি। তাই সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও আপসহীন নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনি হলেন দেশপ্রেমের উজ্জ্বল পথপ্রদর্শক।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মহান নেতা দেশপ্রেমের এক উজ্জ্বল পথপ্রদর্শক- পাঠ্যবইয়ের আ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর