তোরাব আলীর অবস্থা আমাদেরকে পাকিস্তান শাসনামলেরকোন বৈষম্যের কথা মনে করিয়ে দেয়? ব্যাখ্যা করো।
উত্তর: তোরাব আলীর অবস্থা আমাদেরকে পাকিস্তান শাসনামলের প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের কথা মনে করিয়ে দেয়। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলে পূর্ব পাকিস্তানিরা সর্বপ্রথ প্রশাসনিক ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়। উচ্চপদস্থ সকল কর্মচারী নিয়োগ দেওয়া হতো পশ্চিম পাকিস্তান থেকে। দেশ ভাগের পর পূর্ব পাকিস্তানের নিয়ন্ত্রণ পশ্চিম পাকিস্তানিদের হাতে চলে যায়। ফলে পূর্ব পাকিস্তানে পুঁজিপতিদের বিকাশ সম্ভব হয়নি। এছাড়া সকল অর্থনৈতিক উন্নয়ন পশ্চিম পাকিস্তানকেন্দ্রিক হওয়ায় সকল বৈদেশিক বিনিয়োগ পশ্চিম পাকিস্তানে হয়। এতে করে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের অঘোষিত কলোনিতে পরিণত হয়। রাজনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের তালমাটাল অবস্থা সামরিক শাসনকে উৎসাহিত করে। ফলে পশ্চিম পাকিস্তানের সামরিক সরকার কখনোই পূর্ব পাকিস্তানিদের নেতৃত্ব মেনে নিতে প্রস্তুত ছিল না। তাই ১৯৫৪ সালে ও ১৯৭০ সালের নির্বাচনে বাঙালি জয়ী হয়েও ক্ষমতায় বসতে পারেনি। উদ্দীপকে দেখতে পাই, তোরাব আলী যোগ্যতা থাকা স্বত্ত্বেও চাকরি না পেয়ে ব্যবসা শুরু করলে শোষণ-বঞ্চনার শিকার হন। বাধ্য হয়ে এসব সমস্যার প্রতিকার চেয়ে সভা-সমাবেশ করলে লাঠিপেটা ও বিনা অপরাধে দুইদিন জেল খাটতে হয়। যা পূর্ব পাকিস্তানিদের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্যের বহিঃপ্রকাশ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
তোরাব আলীর অবস্থা আমাদেরকে পাকিস্তান শাসনামলেরকোন বৈষম্যের কথা মনে …
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর