সাজ্জাদ চৌধুরী যেন স্বাধীনতাপূর্ব একটি নির্দিষ্ট অর্থনৈতিক শোষকগোষ্ঠীর প্রতিভূ— যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: সাজ্জাদ চৌধুরী যেন স্বাধীনতাপূর্ব একটি নির্দিষ্ট অর্থনৈতিক শোষকগোষ্ঠী তথা পশ্চিম পাকিস্তানি শোষকগোষ্ঠীর প্রতিভূ — উক্তিটি যথার্থ। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের জন্ম হয়। পাকিস্তানের রাজধানী ছিল করাচি। পূর্ব পাকিস্তানের মানুষকে তারা বিভিন্ন দিক দিয়ে শোষণ করত। তবে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তান সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে। পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত থাকায় কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সব আয় পশ্চিম পাকিস্তানে চলে যায়। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্ৰীয় ব্যাংকসহ সব ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল ছিল। এসব কারণে পূর্ব পাকিস্তানে কোনো উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পশ্চিম পাকিস্তানে ফেডারেল রাজধানী, সকল প্রশাসনিক সদর দপ্তর স্থাপিত হওয়ায় রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ ও সেচখাতে ব্যয়ের মাধ্যমে স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই পশ্চিম পাকিস্তান অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার সময় যে ৩৮টি শিল্প কলকারখানা লাভ করেছিল তার মধ্যে পূর্ব বাংলায় ছিল ২০টি এবং পশ্চিম পাকিস্তানে ছিল ১৮টি। কিন্তু যতই দিন যেতে থাকে পশ্চিম পাকিস্তানে শিল্প কলকারখানার সংখ্যা বৃদ্ধি পেলেও পূর্ব বাংলায় তেমন উল্লেখযোগ্য কলকারখানা গড়ে ওঠেনি। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের সাজ্জাদ চৌধুরী নিঃসন্দেহে পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক শোষকগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
সাজ্জাদ চৌধুরী যেন স্বাধীনতাপূর্ব একটি নির্দিষ্ট অর্থনৈতিক শোষকগোষ্…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর