উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে আমার পাঠ্যবইয়ের পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তানের প্রতি প্রশাসনিক বৈষম্যের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের ছকে দেখা যায়, পাকিস্তান সরকারের মোট ১৯ জন সচিবের মধ্যে ১৯ জনেই ছিল পশ্চিম পাকিস্তানের, সেখানে পূর্ব পাকিস্তানের কেউ ছিল না। ৪৬ জন যুগ্মসচিবের মধ্যে ৩৯ জন ছিল পশ্চিম পাকিস্তানের, সেখানে মাত্র ৭ জন ছিল পূর্ব পাকিস্তানের। ১২৬ জন উপসচিবের মধ্যে ১০২ জন ছিল পশ্চিম পাকিস্তানের, সেখানে মাত্র ২৪ জন ছিল পূর্ব পাকিস্তানের। ৭৬৩ জন শাখা কর্মকর্তার মধ্যে ৬৭৫ জন ছিল পশ্চিম পাকিস্তানের, সেখানে মাত্র ৮৮ জন ছিল পূর্ব পাকিস্তানের। অর্থাৎ মোট ৯৫৪ জন কর্মকর্তার মধ্যে পশ্চিম -পাকিস্তানের ছিল ৮৩৫ জন, সেখানে পূর্ব পাকিস্তানের ছিল মাত্র ১১৯ জন। সুতরাং বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রায় সকল উচ্চপদে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়া আধিপত্য ছিল। অতএব বলা যায়, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের বৈষম্য ছিল পর্বত সমান।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর