উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হলো 'ক' অঞ্চলের রাজনৈতিক দল নির্বাচনে জয়লাভের পরও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর না করে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, ফলে 'ক' অঞ্চলের জনগণ স্বাধীনতা -ঘোষণা করে এবং স্বাধীনতা লাভ করে। এই ঘটনার সাথে ১৯৭০ সালের নির্বাচন এবং ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভের মিল রয়েছে। ১৯৭০ সালের নির্বাচন পূর্ব বাংলার জনগণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। কিন্তু ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের নিকট ক্ষমতা হস্তান্তর করতে গড়িমসি শুরু করেন। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ৩ মার্চ জাতীয় পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২ মার্চ অনির্দিষ্টকালের জন্য অধিবেশন স্থগিত করা হয়। ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের হাতে ক্ষমতা হস্তান্তর না করে সেনাবাহিনী লেলিয়ে দেন। অতঃপর ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এদেশের আপামর জনসাধারণ তাদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের ১৯৭০ সালের নির্বাচন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর