উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি লিখো।
উত্তর: উদ্দীপকের ঘটনা আমার পাঠ্যবইয়ের ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কথা মনে করিয়ে দেয়। আইয়ুব খান সরকারের দমননীতি, শোষণ, নিপীড়ন ও নির্যাতন পূর্ব পাকিস্তানিদের বিক্ষুব্ধ করে তুলেছিল। সেজন্য বাঙালিদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন। ছয় দফার মধ্যে বাঙালি তাদের এ দাবির পূর্ণরূপ দেখতে পায়। কিন্তু আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবিলা করার ঘোষণা দেন এবং এ আন্দোলন দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করে ছয় দফার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন। ফলে পূর্ব পাকিস্তানে প্রবল গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাংলার অকুতোভয় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে গণবিক্ষোভ গণবিস্ফোরণে রূপান্তরিত হয়। আন্দোলনের গতিবেগ বুঝে মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার এতদিনকার নীরবতা ভেঙে রাস্তায় বেরিয়ে আসেন। এসময়ে ভাসানীর অনুসারী ছাত্রনেতা আসাদুজ্জামান মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। বিক্ষুব্ধ ছাত্ররা শহিদ আসাদের রক্তভেজা শার্ট নিয়ে তৎক্ষণাৎ মিছিলে বের হয়। এর ফলে আন্দোলনে নতুন জোয়ার আসে। পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি এক কাতারে শামিল হয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে। আইয়ুব খান সরকারের পতন ঘটে। উদ্দীপকে বর্ণিত ঘটনা ১৯৬৯ এর গণঅভ্যুত্থানেরই একটি উল্লেখযোগ্য অংশ। তাই বলা যায়, উদ্দীপকের ঘটনাটির সাথে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সাদৃশ্য রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনা তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় ত…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর