বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে উক্ত কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে উক্ত কর্মসূচি তথা ছয় দফা কর্মসূচির গুরুত্ব অপরিসীম । ছয় দফা দাবি ছিল বাঙালির অধিকার ও আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদী চেতনা জন্মলাভ করেছিল, তাকে এগিয়ে নিয়েছিল ছয় দফা কর্মসূচি। ছয় দফা কর্মসূচি বাঙালি জাতিকে সংগ্রামের শক্তি যুগিয়েছিল। প্রেরণা যুগিয়েছিল স্বৈরাচারী ও গণবিরোধী শাসকের বিরুদ্ধে সোচ্চার হতে। আইয়ুব সরকার যতই বাঙালি জাতীয়তাবাদ এবং বঙ্গবন্ধুর ছয় দফা আন্দোলনকে দমন করার জন্য নিষ্ঠুরভাবে দমন-নিপীড়ন চালাচ্ছিল, ততই পূর্ব পাকিস্তানে আন্দোলন বৃদ্ধি পেতে থাকে। এরই পরিণতি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ও ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের অভূতপূর্ব বিজয় অর্জন । ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফার ভিত্তিতে অংশগ্রহণ করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ক্ষমতা হস্তান্তরের পরিবর্তে পাকিস্তানি শাসকগোষ্ঠী বর্বর হত্যাযজ্ঞ শুরু করলে মুক্তিযুদ্ধের সূচনা হয়। দীর্ঘ নয় মাস যুদ্ধের পর বিজয় অর্জনের মাধ্যমে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তি লাভ করে । পরিশেষে বলা যায়, ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। যার ভিত্তিতে আন্দোলন-সংগ্রাম আর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে উক্ত কর্মসূচির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর