উদ্দীপকে উক্ত অঞ্চলের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উক্ত আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের প্রতিফলন ঘটেছে। ১৯৭০ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও পাকিস্তানি শাসকরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়নি। ৩ মার্চ ১৯৭১ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করা হলেও ১ মার্চ অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার প্রতিবাদে ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা দেশে হরতালের ডাক দেন। পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ২ মার্চ শত শত লোক হতাহত হয়। পুলিশি নির্যাতনের প্রতিবাদে ৭ মার্চ ঢাকার পল্টন ময়দানে আহূত জনসভায় বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দেন। তিনি ঘোষণা করেন- খুনি ইয়াহিয়া সরকারের হত্যাকারী ও পাশবিক অত্যাচারের বিরুদ্ধে আজ থেকে শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চলতে থাকবে। কলকারখানা বন্ধ থাকবে, অফিস-আদালত বন্ধ থাকবে, রেলগাড়ির চাকা বন্ধ থাকবে, খাজনা-ট্যাক্স দেওয়া চলবে না। অসহযোগ আন্দোলনের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হতে থাকে । উদ্দীপকে বকুল অঞ্চলে মুকুট মিয়া চেয়ারম্যান নির্বাচনে জয়ী হওয়া সত্ত্বেও স্থানীয় সরকার ক্ষমতা হস্তান্তরে তালবাহানা করে। ফলে তিনি জনগণকে সরকারের সকল কাজে অসহযোগিতা করার আহ্বান করেন। এ ঘটনার সাথে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের সামঞ্জস্য রয়েছে। তাই বলা যায়, উক্ত অঞ্চলের আন্দোলনে পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলনের প্রতিফলন ঘটেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উক্ত অঞ্চলের আন্দোলনের সাথে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনে…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর