উক্ত আন্দোলনে পূর্ব পাকিস্তানে ব্যাপক পরিবর্তন ঘটে।
উত্তর: ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানে ব্যাপক পরিবর্তন ঘটে । নিচে তা ব্যাখ্যা করা হলো- ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রস্তুতিপর্ব। এ আন্দোলন পাকিস্তান শাসনের ভিতকে দুর্বল করে দেয় । মূলত ১ মার্চ থেকে পাকিস্তানি প্রশাসন সম্পূর্ণ অচল হয়ে পড়ে এবং দেশ পরিচালিত হতে থাকে বঙ্গবন্ধুর নির্দেশে। তিনিই হয়ে উঠেন সরকার প্রধান এবং তার ধানমণ্ডিস্থ বাসভবন পরিণত হয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ১০ নং ডাউনিং স্ট্রিটের অনুরূপ। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া প্রদান করে পূর্ব বাংলার সকল সরকারি-বেসরকারি অফিস, সচিবালয়, স্বায়তশাসিত প্রতিষ্ঠান, নিম্ন আদালত, হাইকোর্ট, পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান পাকিস্তান সরকারের নির্দেশ অমান্য করে। পূর্ব পাকিস্তানে প্রশাসনিক কর্মকাণ্ড ভেঙে পড়ে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। ১৪ মার্চ সকল রাজনৈতিক দল ও জনগণের অনুরোধে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শাসনক্ষমতা স্বহস্তে গ্রহণ করেন। সর্বোপরি বলা যায়, অসহযোগ আন্দোলনের প্রভাবে সেনাবাহিনী ব্যতীত পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত আন্দোলনে পূর্ব পাকিস্তানে ব্যাপক পরিবর্তন ঘটে।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর