উদ্দীপকের মি. ফরেস্ট-এর মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সামঞ্জস্য- ব্যাখ্যা কর ।
উত্তর: . উদ্দীপকের মামলার সাথে আমার পাঠ্যবইয়ের আগরতলা মামলার মিল রয়েছে । আইয়ুব খান ছিলেন একজন স্বৈরশাসক। তিনি ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করে জনগণের সকল অধিকার হরণ করেন। এ প্রেক্ষিতে বঙ্গবন্ধু ১৯৬৬ সালে ৬ দফা তুলে ধরেন যা আইয়ুব খানকে বিচলিত করে। তাই আইয়ুব খান বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে ৬ দফা প্রত্যাখ্যান করেন। শেখ মুজিবুর রহমান সশস্ত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার চিন্তা করেন। পূর্ব পাকিস্তানের সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর এ বিপ্লবী আন্দোলনকে সমর্থন জানায় । ১৯৬২ সালে পাকিস্তানি নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন একদল সেনাসদস্য নিয়ে বঙ্গবন্ধুর সাথে দেখা করেন। গোপনে মিলিত হয়ে সশস্ত্র আন্দোলনের গতিপ্রকৃতি আলোচনা করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের মাধ্যমে জওহরলাল নেহেরুর সমর্থন চান। তিনি পশ্চিম পাকিস্তানের কাছ থেকে স্বাধিকার আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা চালান। সর্বস্তরের জনগণ এতে সমর্থন জানিয়ে সংগঠিত হন। পরবর্তীতে এ তথ্য পাকিস্তানের সরকারের কাছে ফাঁস হয়ে যাওয়ায় 'রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য' নামে মামলা দায়ের করে যা আগরতলা মামলা নামে পরিচিত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. ফরেস্ট-এর মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মামলার সা…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর