উদ্দীপকে কোন মামলা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ঐতিহাসিক আগরতলা মামলা বর্ণিত হয়েছে। সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা হলো আগরতলা মামলা। মামলাটির দাপ্তরিক নাম ছিল “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ এবং পাকিস্তানের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষ্ক্রিয় ও নির্মূল করার উদ্দেশ্যে ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি সরকার একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়। যা ইতিহাসে 'আগরতলা মামলা' নামে পরিচিত। আগরতলা মামলার ১ নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২ নম্বর আসামি ছিলেন কমান্ডার মোয়াজ্জেম হোসেন। এই মামলার সর্বশেষ অর্থাৎ ৩৫ নম্বর আসামি ছিলেন আব্দুর রউফ । প্রহসনমূলক এ মামলা পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মামলার আসামিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর পরিচালনায় পূর্ব বাংলায় তীব্র আইয়ুব বিরোধী গণআন্দোলন শুরু হয়। উদ্দীপকে যে মামলা সম্পর্কে বলা হয়েছে তার নাম "রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। এই মামলার ১ নং আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২নং আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং ৩৫ নং আসামি আবদুর রউফ। যা ১৯৬৮ সালের ঐতিহাসিক আগরতলা মামলার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ঐতিহাসিক আগরতলা মামলা সম্পর্কে বলা হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন মামলা বর্ণিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর