১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বানচালের জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী কীভাবে ভূমিকা রেখেছিল ড. আবুল হোসেনের বক্তব্যের আলোকে তা ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে ড. আবুল হোসেনের বক্তব্যের সাথে ১৯৭০ সালের নির্বাচনের সাদৃশ্য রয়েছে। ১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বানচালে পাকিস্তানি শাসকগোষ্ঠী ভূমিকা রেখেছিল। ১৯৭০ সালের নির্বাচন ছিল সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রথম ও শেষ সাধারণ নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত জাতীয় পরিষদের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি এবং প্রাদেশিক পরিষদের ৩১০টি আসনের মধ্যে ২৯৮টি আসন লাভ করে পাকিস্তানের একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হয়। কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠী আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর না করে টালবাহানা শুরু করে। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করলে বঙ্গবন্ধু ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারা দেশে হরতাল আহ্বান করেন। ৭ মার্চ রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, আমদানি-রপ্তানি কার্যক্রম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিস-আদালতে তার নির্দেশ পালিত হয়। এর ফলে গোটা পূর্ব পাকিস্তানে সরকারি কর্মকাণ্ড অচল হয়ে পড়ে, যা 'অসহযোগ আন্দোলন' নামে অভিহিত। উদ্দীপকে ড. আবুল হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন ছিল পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের সর্বপ্রথম অধিকার আদায়ের নির্বাচন। এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় পাকিস্তানি শাসকগোষ্ঠীর মনোবল ভেঙে দেয়। শেষ পর্যন্ত নানা টালবাহনা করে তারা আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তর করে নি। ড. আবুল হোসেন বক্তব্যের সাথে ১৯৭০ সালের নির্বাচনের সাদৃশ্য লক্ষ করা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
১৯৭০ সালের নির্বাচনের ফলাফল বানচালের জন্য পাকিস্তানি শাসকগোষ্ঠী কীভ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর