অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: অনুচ্ছেদে উল্লেখিত নির্বাচন তথা ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। পাকিস্তানি শাসনামলে ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সর্বক্ষেত্রে যে স্বাতন্ত্র্য দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্য্য পরিচয়ের বিজয় ঘটে। পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের যে দাবি করে আসছিল তা পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী অবৈধ বলে ঘোষণা করে। এ নির্বাচনের ফলে হয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। সর্বোপরি ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় এলে তিনি তা না করে নিরীহ বাঙালির ওপর সেনাবাহিনীর মাধ্যমে গণহত্যা চালান। শুরু হয় বাংলার মানুষের মুক্তির সশস্ত্র সংগ্রাম, যার পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। উপরের আলোচনা শেষে বলা যায়, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ে ১৯৭০-এর নির্বাচনের গুরুত্ব ও প্রভাব ছিল সুদূরপ্রসারী ও তাৎপর্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
অনুচ্ছেদে উল্লিখিত নির্বাচনের তাৎপর্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর