কুতুবপুর এলাকায় ছাত্রছাত্রীদের দাবিভিত্তিক আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: কুতুবপুর এলাকায় ছাত্রছাত্রীদের দাবিভিত্তিক আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব ১১ দফাভিত্তিক আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ১৯৬৯ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দরা মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সাথে মিলিয়ে আরও কয়েকটি দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে। এ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে 'ডাক' ও ছাত্রসংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ১১ দফার উল্লেখযোগ্য দাবিগুলো হলো আত্মনির্ভরশীল কলেজগুলোকে প্রাদেশিকীকরণের নীতি প্রত্যাহার, শিক্ষার ব্যাপক প্রসার, ছাত্র বেতন শতকরা ৫০ ভাগ হ্রাস, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, ছাত্রদের আবাসিক ব্যয়ের ৫০ ভাগ সাহায্য হিসেবে প্রদান, চাকুরির সুযোগ সৃষ্টি করা এবং চাকুরির নিশ্চয়তা, আগরতলা মামলায় আটককৃতদের মুক্তিদান ইত্যাদিসহ ৬ দফার দাবিগুলো অন্তর্ভুক্ত ছিল। উদ্দীপকে কুতুবপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বন্দিকৃত রাজনীতিবিদের মুক্তিসহ জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি রোধ, বেকারত্ব ১০ শতাংশ নামিয়ে আনা প্রভৃতি দাবি নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করে, যা স্বাধীনতাপূর্ব ১১ দফাভিত্তিক আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
কুতুবপুর এলাকায় ছাত্রছাত্রীদের দাবিভিত্তিক আন্দোলনের সাথে স্বাধীনত…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর