শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের গণঅভ্যুত্থান হলো আন্দোলনের এক চূড়ান্ত রূপ- সাদৃশ্যপূর্ণ উক্ত আন্দোলনের প্রেক্ষাপট বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকের গণঅভ্যুত্থান তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হলো আন্দোলনের এক চূড়ান্ত রূপ। এ আন্দোলনের প্রেক্ষাপট আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের মধ্যেই নিহিত ছিল। ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত গণঅভ্যুত্থান হঠাৎ সৃষ্ট কোনো ঘটনা ছিল না। এটা ছিল এক দশকব্যাপী আইয়ুব সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি। আইয়ুব খান সরকারের দমননীতি, শোষণ, নিপীড়ন ও নির্যাতন পূর্ব পাকিস্তানিদের বিক্ষুব্ধ করে তুলেছিল। সেজন্য বাঙালিদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন । ছয় দফার মধ্যে বাঙালি তাদের এ দাবির পূর্ণরূপ দেখতে পায়। কিন্তু আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবিলা করার ঘোষণা দেন এবং এ আন্দোলন দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করে ছয় দফার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন। ফলে পূর্ব পাকিস্তানে প্রবল গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাংলার অকুতোভয় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে গণবিক্ষোভ গণবিস্ফোরণে রূপান্তরিত হয়। আন্দোলনের গতিবেগ বুঝে মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার এতদিনকার নীরবতা ভেঙে রাস্তায় বেরিয়ে আসেন। এসময়ে ভাসানীর অনুসারী ছাত্রনেতা আসাদুজ্জামান মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। বিক্ষুব্ধ ছাত্ররা শহিদ আসাদের রক্তভেজা শার্ট নিয়ে তৎক্ষণাৎ মিছিলে বের হয়। এর ফলে আন্দোলনে নতুন জোয়ার আসে। পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি এক কাতারে শামিল হয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে। আইয়ুব খান সরকারের পতন ঘটে। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হলেও এর প্রেক্ষাপট আরও অনেক পূর্বেই রচিত হয়েছিল এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল আন্দোলনের এক চূড়ান্ত রূপ ।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের গণঅভ্যুত্থান হলো আন্দোলনের এক চূড়ান্ত রূপ- সাদৃশ্যপূর্ণ …

উদ্দীপক

কুতুবপুর এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ এলাকার উন্নয়নের দাবির আন্দোলনে বন্দী হন। তার আটক হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সবাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়। পরের দিন উক্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উক্ত রাজনীতিবিদের মুক্তিসহ জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি রোধ, বেকারত্ব ১০ শতাংশে নামিয়ে আনা প্রভৃতি দাবি নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করে। আন্দোলন ক্রমশ সারা দেশে ছড়িয়ে পড়লে সরকার আন্দোলন থামাতে উক্ত রাজনীতিবিদকে মুক্তি দেন। কিন্তু তার নেতৃত্বে আন্দোলনের গতি আরও তীব্র হয় এবং এক গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটে।

নটরডেম কলেজ · 2024

উত্তর

মুজিবনগর সরকার ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয়।

উত্তর

বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যে অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়, তাকেই বুদ্ধিজীবী হত্যা বলা হয়। পাকিস্তানি বাহিনী চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এদের মধ্যে অধ্যাপক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ কেউ বাদ পড়েনি। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আলবদর ও রাজাকাররা প্রধান ভূমিকা পালন করেছিল। নিঃসন্দেহে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল সামরিক জান্তার নীলনকশার বাস্তবায়ন।

উত্তর

কুতুবপুর এলাকায় ছাত্রছাত্রীদের দাবিভিত্তিক আন্দোলনের সাথে স্বাধীনতাপূর্ব ১১ দফাভিত্তিক আন্দোলনের সাদৃশ্য রয়েছে। ১৯৬৯ সালের ৪ জানুয়ারি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ডাকসুর নেতৃবৃন্দরা মিলে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদ বঙ্গবন্ধুর ছয় দফার সাথে মিলিয়ে আরও কয়েকটি দাবি নিয়ে ১১ দফা দাবি পেশ করে। এ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে 'ডাক' ও ছাত্রসংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে পূর্ব পাকিস্তানে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ১১ দফার উল্লেখযোগ্য দাবিগুলো হলো আত্মনির্ভরশীল কলেজগুলোকে প্রাদেশিকীকরণের নীতি প্রত্যাহার, শিক্ষার ব্যাপক প্রসার, ছাত্র বেতন শতকরা ৫০ ভাগ হ্রাস, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, ছাত্রদের আবাসিক ব্যয়ের ৫০ ভাগ সাহায্য হিসেবে প্রদান, চাকুরির সুযোগ সৃষ্টি করা এবং চাকুরির নিশ্চয়তা, আগরতলা মামলায় আটককৃতদের মুক্তিদান ইত্যাদিসহ ৬ দফার দাবিগুলো অন্তর্ভুক্ত ছিল। উদ্দীপকে কুতুবপুর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বন্দিকৃত রাজনীতিবিদের মুক্তিসহ জাতীয় বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি রোধ, বেকারত্ব ১০ শতাংশ নামিয়ে আনা প্রভৃতি দাবি নিয়ে ব্যাপক আন্দোলন শুরু করে, যা স্বাধীনতাপূর্ব ১১ দফাভিত্তিক আন্দোলনের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের গণঅভ্যুত্থান তথা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান হলো আন্দোলনের এক চূড়ান্ত রূপ। এ আন্দোলনের প্রেক্ষাপট আইয়ুব খানের স্বৈরাচারী শাসনের মধ্যেই নিহিত ছিল। ১৯৬৯ সালে আইয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত গণঅভ্যুত্থান হঠাৎ সৃষ্ট কোনো ঘটনা ছিল না। এটা ছিল এক দশকব্যাপী আইয়ুব সরকারের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি। আইয়ুব খান সরকারের দমননীতি, শোষণ, নিপীড়ন ও নির্যাতন পূর্ব পাকিস্তানিদের বিক্ষুব্ধ করে তুলেছিল। সেজন্য বাঙালিদের অন্যতম দাবি ছিল স্বায়ত্তশাসন । ছয় দফার মধ্যে বাঙালি তাদের এ দাবির পূর্ণরূপ দেখতে পায়। কিন্তু আইয়ুব খান অস্ত্রের ভাষায় ছয় দফা মোকাবিলা করার ঘোষণা দেন এবং এ আন্দোলন দমন করার জন্য আগরতলা মামলা দায়ের করে ছয় দফার রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন। ফলে পূর্ব পাকিস্তানে প্রবল গণবিক্ষোভের সৃষ্টি হয়। এ সময় বাংলার অকুতোভয় ছাত্রসমাজ ১১ দফা নিয়ে এগিয়ে এলে গণবিক্ষোভ গণবিস্ফোরণে রূপান্তরিত হয়। আন্দোলনের গতিবেগ বুঝে মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার এতদিনকার নীরবতা ভেঙে রাস্তায় বেরিয়ে আসেন। এসময়ে ভাসানীর অনুসারী ছাত্রনেতা আসাদুজ্জামান মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহিদ হন। বিক্ষুব্ধ ছাত্ররা শহিদ আসাদের রক্তভেজা শার্ট নিয়ে তৎক্ষণাৎ মিছিলে বের হয়। এর ফলে আন্দোলনে নতুন জোয়ার আসে। পূর্ব পাকিস্তানের সকল গণতান্ত্রিক শক্তি এক কাতারে শামিল হয়ে বঙ্গবন্ধুর মুক্তি দাবি করে। আইয়ুব খান সরকারের পতন ঘটে। উপরের আলোচনা থেকে বলা যায়, ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান সংঘটিত হলেও এর প্রেক্ষাপট আরও অনেক পূর্বেই রচিত হয়েছিল এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছিল আন্দোলনের এক চূড়ান্ত রূপ ।
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।