উক্ত দাবিগুলো ছিল স্বায়ত্তশাসনের দাবি- বিশ্লেষণ কর।
উত্তর: ১৯৬৬ সালের ৬ দফা দাবি ছিল বাঙালির স্বায়ত্তশাসনের দাবি। কারণ- "পাকিস্তান স্বৈরশাসকগোষ্ঠীর শোষণ, নির্যাতন ও অবিচারের বিরুদ্ধে ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পাকিস্তানি শাসনামলে পূর্ব বাংলার অধিবাসীরা ছিল অনুন্নত ও অবহেলিত। ফলে বাঙালি জাতির মহান নেতা শেখ মুজিবুর রহমান বাংলার মানুষকে অবহেলা ও বৈষম্যের হাত থেকে বাঁচানোর জন্য ১৯৬৬ সালে ৬ দফা দাবি পেশ করেন। ৬ দফা কর্মসূচি বাঙালির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এ কর্মসূচি বাঙালির জাতীয়তাবাদী চেতনা উন্মেষ ঘটায়। এ ছয় দফা মেনে নিলে বাংলার মানুষের প্রতি সকল বৈষম্যের অবসান ঘটত এবং পূর্ব বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার পিরে পেত। তাই ৬ দফা দাবিকে ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয় । উপযুক্ত আলোচনার আলোকে তাই বলা যায়, ১৯৬৬ সালের ৬ দফা দাবি ছিল বাঙালি জাতির স্বায়ত্তশাসনের দাবি।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত দাবিগুলো ছিল স্বায়ত্তশাসনের দাবি- বিশ্লেষণ কর।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর