পূর্ব পাকিস্তানের প্রশাসনের চিত্র ও উদ্দীপকের অনুরূপ-- কথাটি বিশ্লেষণ কর।
উত্তর: পূর্ব পাকিস্তানের প্রশাসনের চিত্রও উদ্দীপকের অনুরূপ – কথাটি যথার্থ- পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তারা। ১৯৬২ সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার ৯৫৪ জনের মধ্যে বাঙালি ছিলেন মাত্র ১১৯ জন। ১৯৬৬ সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ৪২০০০ কর্মকর্তার মধ্যে বাঙালির সংখ্যা ছিল মাত্র ২৯০০। ১৯৪৭ সালে করাচিকে রাজধানী করায় সরকারি অফিস-আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। বলার অপেক্ষা রাখে না পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রায় সকল উচ্চপদে পশ্চিম পাকিস্তানিদের একচেটিয়ে আধিপত্য ছিল। সরকারের সব দপ্তরের সদর ছিল পশ্চিম পাকিস্তানে। কেন্দ্রীয় আমদানি-রপ্তানি দফতরে পূর্ব পাকিস্তানের কর্মচারী ছিল ১৬ জন এবং পশ্চিম পাকিস্তানের ছিল ৭৩ জন । নিচে একটি ছকের মাধ্যমে প্রশাসনিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিদের বৈষম্য দেখানো হলো- পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান রেডিও পাকিস্তান ১ জন ১৯ জন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ১৬ জন ৮৪ জন কেন্দ্রীয় আমদানি রপ্তানি নিয়ন্ত্রন দফতর ১৬ জন ৭৩ জন সরকারি আমদানি রপ্তানি নিয়ন্ত্রক ১৫ জন ৩০ জন বিদেশে পাকিস্তান মিশনগুলোতে ১৫ জন ৮৫ জন বিদেশে পাকিস্তানি রাষ্ট্রদূত ০৯ জন ৬০ জন পূর্ব ও পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় চাকরি, ১৯৬৬ বাঙালি পশ্চিম পাকিস্তান প্রেসিডেন্টের সেক্রেটারিয়েট ১৯% ৮১% দেশরক্ষা ৮.১% ৯১.৯% শিল্প ২৫.৭% ৭৪.৩% স্বরাষ্ট্র ২২.৭% ৭৭.৩% শিক্ষা ২৭.৩% ৭২.৭% তথ্য ২০.১% ৭৯.৯% স্বাস্থ্য ১৯% ৮১% কৃষি ২১% ৭৯% অতএব বলা যায়, উদ্দীপকে অনুরূপ চিত্র প্রশাসনিক ক্ষেত্রেও বিদ্যমান ছিল ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
পূর্ব পাকিস্তানের প্রশাসনের চিত্র ও উদ্দীপকের অনুরূপ-- কথাটি বিশ্লে…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর