উক্ত বৈষম্যই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কারণ- উক্তিটির যথার্থতা বিচার করো
উত্তর: উদ্দীপকে অর্থনৈতিক বৈষম্যের কথা বলা হয়েছে। অর্থনৈতিক বৈষম্যের পাশাপাশি সামরিক, প্রশাসনিক, শিক্ষা ও সাংস্কৃতিক বৈষম্যও ছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কারণ। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হবার পর থেকেই বাঙালি জনগণ সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিক প্রভৃতি নানা প্রকারের বৈষম্যের স্বীকার হয়েছে। সর্বপ্রথম ১৯৪৭ সালে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তানি স্বৈরশাসকগণ বাঙালির রক্তে রাজপথ রঞ্জিত করে। ১৯৫২ সালে বাঙালি জনগণ তাদের ভাষার অধিকার ফিরে পায়। ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করলে মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্টের সরকারকে বরখাস্ত করে পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকগণ । ১৯৫৮ সালে সামরিক শাসন জারির মাধ্যমে পূর্ব বাংলার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়। ইতিমধ্যে প্রকাশিত বাজেটে পূর্ব বাংলাকে পিছিয়ে রাখার গুপ্ত পরিকল্পনা প্রকাশিত হয়ে পড়ে। কৃষি, শিল্পসহ বৈদেশিক মুদ্রা আয়ে পূর্ব বাংলা অনেক এগিয়ে থাকলেও বাজেট বরাদ্দে পূর্ব বাংলাকে পিছিয়ে রাখা হয়। ফলে অর্থনৈতিক, রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ধ্বনিত হয় পূর্ব বাংলার মানুষের কণ্ঠে। সুতরাং বলা যায়, অর্থনৈতিক বৈষম্যসহ আরও বিভিন্ন বৈষম্যই ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারণ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত বৈষম্যই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম কারণ- উক্তিটির য…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর