বঙ্গবন্ধু কোন প্রেক্ষাপটে ছয় দফা দাবি প্রণয়ন করেন? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক শোষিত, লাঞ্ছিত ও সর্বক্ষেত্রে বঞ্চিত হওয়ার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু ৬ দফা দাবি প্রণয়ন করেন। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত ৬ দফা দাবি পেশ করা হয়। এটি ছিল পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ, শাসন-শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পাকিস্তান সৃষ্টির পর সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক, প্রতিরক্ষা ও শিক্ষাক্ষেত্রে বাঙালিদের সমঅধিকার থেকে বঞ্চিত করা হয়। ১৯৫৮ সালে আইয়ুব খানের সামরিক শাসন জারি, ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তানের নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, এবং সকল বাহিনীর সদর দপ্তর পশ্চিম পাকিস্তানে ছিল। এ পরিস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয়তাবাদী চেতনায় রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন। পরিশেষে বলা যায়, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক শোষিত, লাঞ্ছিত ও সর্বক্ষেত্রে বঞ্চিত হওয়ার পেক্ষাপটে ৬ দফা দাবি প্রণয়ন করেন
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বঙ্গবন্ধু কোন প্রেক্ষাপটে ছয় দফা দাবি প্রণয়ন করেন? পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর