শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো বৈষম্য নির্দেশ করে? ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকটি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নির্দেশ করে । পাকিস্তানি শাসনামলে পূর্ববাংলা ভয়াবহ অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। কেন্দ্রীয় সরকারের দপ্তরে পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানি স্বার্থান্বেষী মহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। পাকিস্তান সৃষ্টির সময় পশ্চিম পাকিস্তানিদের মাথাপিছু আয় পূর্ব পাকিস্তানিদের চেয়ে ২৫ টাকা বেশি হলেও দুই বছর যেতে না যেতেই ব্যবধান হয় ৬৩ টাকা। ১৯৪৯-৫০ সালে পূর্ব পাকিস্তানিদের 'মাথাপিছু আয় যেখানে ছিল ২৮৮ টাকা। পশ্চিম পাকিস্তানিদ্রের ছিল ৩৫১ টাকা। ১৯৬৭-৭০ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানিদের মাথাপিছু আয় দাঁড়ায় ৩৩১ টাকা, পক্ষান্তরে পশ্চিম পাকিস্তানিদের হয় ৫৩৩ টাকা। পাট, চামড়া, চা প্রভৃতি পূর্ব বাংলার অর্থকরী ফসল হওয়া সত্ত্বেও বাজারজাতকরণের কারখানা প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। উদ্বৃত্ত আর্থিক সঞ্জয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত বিধায় পূর্ব পাকিস্তানে কখনো মূলধন গড়ে ওঠেনি। রপ্তানি আয় পূর্ব পাকিস্তান বেশি করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয়ের পরিমাণ কম। রপ্তানি উদ্বৃত্ত অর্থ পশ্চিম পাকিস্তানের আমদানির জন্য ব্যয় করা হতো। বস্তুত পাকিস্তান, সৃষ্টির শুরু থেকেই পূর্ব বাংলাকে তারা উপনিবেশে পরিণত করে সকল প্রকার অর্থনৈতিক শোষণ অব্যাহত রাখে।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো বৈষম্য …

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি রহিত করা হয় ১৯৫৫ সালে।

উত্তর

১৯২৮ খ্রিষ্টাব্দের নেহরু রিপোর্ট ভারতীয় রাজনীতিতে হিন্দু মুসলিম ঐক্যের চেয়ে অনৈক্যই সৃষ্টি করে বেশি। নেহরুর রিপোর্টকে চ্যালেঞ্জ করে জিন্নাহ ১৪ দফা পেশ করে। ফলে দেখা যায় ভারতে কংগ্রেস ব্যস্ত নেহরু রিপোর্ট নিয়ে আর মুসলিম লীগ ব্যস্ত ১৪ দফা নিয়ে । ভারতের এ অস্থিতিশীল অবস্থায় ব্রিটিশ সরকার গোলটেবিল বৈঠকের আহ্বান করেন। পরপর দুটি গোলটেবিলের আহ্বান করা হলেও কোনো রাজনৈতিক দল ঐক্যমতেও আসতে পারেনি। আর এ সম্প্রদায়িক সমস্যা সমাধানে ব্রিটিশ সরকার সাম্প্রদায়িক রোয়েদাদ ঘোষণা করে।

উত্তর

উদ্দীপকটি পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নির্দেশ করে । পাকিস্তানি শাসনামলে পূর্ববাংলা ভয়াবহ অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়। কেন্দ্রীয় সরকারের দপ্তরে পূর্ব বাংলার প্রতিনিধি না থাকায় পশ্চিম পাকিস্তানি স্বার্থান্বেষী মহল কৌশলে পূর্ব বাংলাকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। পাকিস্তান সৃষ্টির সময় পশ্চিম পাকিস্তানিদের মাথাপিছু আয় পূর্ব পাকিস্তানিদের চেয়ে ২৫ টাকা বেশি হলেও দুই বছর যেতে না যেতেই ব্যবধান হয় ৬৩ টাকা। ১৯৪৯-৫০ সালে পূর্ব পাকিস্তানিদের 'মাথাপিছু আয় যেখানে ছিল ২৮৮ টাকা। পশ্চিম পাকিস্তানিদ্রের ছিল ৩৫১ টাকা। ১৯৬৭-৭০ খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানিদের মাথাপিছু আয় দাঁড়ায় ৩৩১ টাকা, পক্ষান্তরে পশ্চিম পাকিস্তানিদের হয় ৫৩৩ টাকা। পাট, চামড়া, চা প্রভৃতি পূর্ব বাংলার অর্থকরী ফসল হওয়া সত্ত্বেও বাজারজাতকরণের কারখানা প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। কেন্দ্রীয় ব্যাংকসহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। উদ্বৃত্ত আর্থিক সঞ্জয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত বিধায় পূর্ব পাকিস্তানে কখনো মূলধন গড়ে ওঠেনি। রপ্তানি আয় পূর্ব পাকিস্তান বেশি করলেও পূর্ব পাকিস্তানের জন্য আমদানি ব্যয়ের পরিমাণ কম। রপ্তানি উদ্বৃত্ত অর্থ পশ্চিম পাকিস্তানের আমদানির জন্য ব্যয় করা হতো। বস্তুত পাকিস্তান, সৃষ্টির শুরু থেকেই পূর্ব বাংলাকে তারা উপনিবেশে পরিণত করে সকল প্রকার অর্থনৈতিক শোষণ অব্যাহত রাখে।

উত্তর

উভয় পাকিস্তানের সামাজিক চিত্রও উদ্দীপকের অনুরূপ— কথাটি বিশ্লেষণ করলে পাঠ্যবই অনুসারে আমরা পাই- সামাজিক অবকাঠামোগত দিক থেকে পূর্ব পাকিস্তান অনুন্নত ছিল। হাসপাতাল, অফিস-আদালত, রাস্তাঘাট, ডাকঘর, টেলিফোন, যোগাযোগ প্রভৃতি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে পশ্চিম পাকিস্তানে। বিদ্যুৎ উন্নয়নেও পশ্চিম পাকিস্তান ৮৩% এবং পূর্ব পাকিস্তানে মাত্র ১৭% বিদ্যুৎ সরবরাহ করা হয় । সিন্ধু অববাহিকায় দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করা হয় ১৮০০০ মিলিয়ন ডলার। সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান ওয়াপদার জন্য ৫ বছরে (১৯৫৯ - ৬৪) ব্যয় করা হয় ১৪৫৩ মিলিয়ন ডলার। পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক থাকার পরও পশ্চিম পাকিস্তানের মোট ডাক্তার ছিল ১২৭০০ এবং পূর্ব পাকিস্তানে মোট ডাক্তার ছিল ৭৬০০। হাসপাতালের বেড় সংখ্যা পশ্চিম পাকিস্তানে ছিল ২৬,০০০ 'অথচ পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ৬০০০। পল্লি স্বাস্থ্যকেন্দ্র পশ্চিম পাকিস্তানে ৩২৫টি থাকলেও পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ৮৮টি। শহর সমাজ উন্নয়ন কেন্দ্র পশ্চিম পাকিস্তানে ছিল ৮১টি এবং পূর্ব পাকিস্তানে ছিল ৫২টি। কৃষি চিকিৎসা, বিজ্ঞান ও শিল্প গবেষণার জন্য প্রতিষ্ঠিত ১৬টি কেন্দ্রের মধ্যে ১৩টিই প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। সেচ প্রকল্পের নামে পশ্চিম পাকিস্তানে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও পূর্ব পাকিস্তানের আবাদি জমি বন্যার কবল থেকে রক্ষা করার কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। সুতরাং বলা যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠী অন্যান্য ক্ষেত্রের ন্যায় সামাজিক ক্ষেত্রেও পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল
HSCHistory 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।