উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঐতিহাসিক মামলার সামঞ্জস্য রয়েছে? দেখাও ।
উত্তর: উদ্দীপকের মামলার সাথে আমার পাঠ্যবইয়ের আগরতলা মামলার মিল রয়েছে। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। বর্ণবাদী সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে তাকে কারগারে বন্দি করে। উদ্দীপকের সাথে পাকিস্তান আমলের আগরতলা মামলার মিল রয়েছে। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি এদেশের মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেতে থাকলে নিপীড়িত ও নিঃগৃহীত সামরিক বাহিনীর তরুণ সদস্যরা তার সাথে যোগাযোগ করতে থাকে। ফলে বঙ্গবন্ধু তাদের সাথে আলাপকালে সশস্ত্র বিপ্লবের কথা চিন্তা করেন। এর কিছুদিন পর শেখ মুজিবুর রহমান গোপনে ত্রিপুরা ভ্রমণ করেন এবং তৎকালীন ত্রিপুরা মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের সাথে আগরতলায় এক বৈঠকে মিলিত হন। এ বৈঠকের মাধ্যমে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে সশস্ত্র আন্দোলনে সাহায্য কামনা করেন। অন্যদিকে, সামরিক বাহিনীতে বাঙালি অফিসাররা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিতে থাকে। কিন্তু শীঘ্রই তা গোয়েন্দা বাহিনীর নিকট প্রকাশ পেয়ে যায়। সশস্ত্র বিপ্লবের ঘটনা প্রকাশ হয়ে গেলে সমগ্র পাকিস্তানে প্রায় দেড় হাজার বাঙালি গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধুকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করা হয়। এ সময় বঙ্গবন্ধু জেলে বন্দি ছিলেন। তাই বলা যায় যে, উদ্দীপকের মামলার সাথে আগরতলা মামলার মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মামলার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঐতিহাসিক মামলার সামঞ্জস…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর