উদ্দীপকের মামলার সাথে সামঞ্জস্য থাকলেও উক্ত মামলার পরিণতি ভিন্ন ছিল। — কথাটি বিশ্লেষণ কর ৷
উত্তর: উদ্দীপকের মামলার সাথে সামঞ্জস্য থাকলেও আগরতলা মামলার পরিণতি ছিল ভিন্ন। কারণ- সরকারি নথিতে এ মামলার নাম দেওয়া হয় রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান। এ মামলার বিচারকার্য সম্পাদনের জন্য ১৯৬৮ সালের ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জনাব এম. এ. রহমানের নেতৃত্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতি ছিলেন এম. আর খান ও মুকসুমুল হাকিম। পাকিস্তান সরকারের পক্ষে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের ও অ্যাডভোকেট জেনারেল টি. এইচ. খান। যুক্তরাজ্য থেকে আগত প্রখ্যাত আইনজীবী স্যার টমাস উইলিয়াম ৫ আগস্ট শেখ মুজিবের পক্ষে বিশেষ ট্রাইব্যুনালের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি আবেদন দাখিল করেন। ১৯৬৮ সালের ১৯ জুন কুর্মিটোলা সেনানিবাসে কড়া প্রহরায় রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যদের মামলা শুরু হয়। শেখ মুজিবকে রাষ্ট্রদ্রোহী প্রমাণ করে ফাঁসি দেওয়াই ছিল মূল লক্ষ্য। কিন্তু প্রহসনমূলক এ মামলার কারণে দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। এরূপ পরিস্থিতিতে বিচারের নামে প্রহসন করে মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করে। ফলে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তার মৃতদেহ নিয়ে জনতা রাজপথ প্রদক্ষিণ করলে ৬৯- এর গণঅভ্যুত্থান পূর্ব পাকিস্তানে প্রচণ্ড আন্দোলনে ফেটে পড়ে। পরিশেষে ২২ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান ও অন্যরা বিনাশর্তে কারাগার থেকে মুক্তি লাভ করে। উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী আন্দোলনের কারণে দীর্ঘ ৩০ বছর কারাবাস করেন। অন্যদিকে, আগরতলা মালার আসামি শেখ মুজিবুর রহমান বিনাশর্তে মুক্তি লাভ করেন। তাই বলা যায়, উক্ত মামলার সাথে মিল থাকলেও আগরতলা মামলার পরিণতি ছিল ভিন্ন ।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মামলার সাথে সামঞ্জস্য থাকলেও উক্ত মামলার পরিণতি ভিন্ন ছিল…
উদ্দীপক
দিনাজপুর সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর