উদ্দীপকের বক্তৃতাটির সঙ্গে ৭ মার্চের বক্তৃতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের বক্তৃতাটির সঙ্গে পাঠ্যবইয়ের সামঞ্জস্যপূর্ণ বক্তৃতাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) প্রদান করেন । বঙ্গবন্ধু ঘোষণা করেন, “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ্।” বঙ্গবন্ধু পাকিস্তানের স্বৈরাচারী শাসক ইয়াহিয়া খানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে শর্ত আরোপ করেন— ১. সামরিক আইন সর্বাগ্রে প্রত্যাহার করতে হবে। ২. সেনাবাহিনী কর্তৃক নিরীহ ও অসহায় বাঙালিদের হত্যার তদন্ত করতে হবে। ৩. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ৪. সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় তিনি অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। বঙ্গবন্ধু অত্যন্ত প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবিলা করে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। ফলে তার ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে চির গৌরবের আসনে অধিষ্ঠিত করেছে। বস্তুত ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশনের তারিখ বারবার পরিবর্তন করে হঠকারিতার পরিচয় দিলে এর প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ প্রদান করেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বক্তৃতাটির সঙ্গে ৭ মার্চের বক্তৃতার অন্তর্নিহিত তাৎপর্য ব…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর