উদ্দীপকে কোন নির্বাচনের ফলাফল দেখানো হয়েছে এবং উক্ত নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কারণ কী ছিল তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল দেখানো হয়েছে। উক্ত নির্বাচনে অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পিছনে নানা কারণ ছিল- ১. পশ্চিম পাকিস্তানিদের জুলুম নির্যাতন : শাসকগোষ্ঠী শুরু থেকে পূর্ব বাংলার মানুষদের ওপর যে জুলুম, নির্যাতন ও বৈষম্য ৰঞ্জনা করেছিল, নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ব্যালটের মাধ্যমে আস্থা জাগিয়ে এর জবাব দেওয়া হয়। ২. নির্বাচনি ইশতেহার : আওয়ামী লীগের ইশতেহার পূর্ব বাংলার পামর জনতার প্রাণের দাবি প্রতিফলিত হওয়ায় তারা এর দ্বারা বিপুলভাবে আকৃষ্ট হয় এবং আওয়ামী লীগের প্রতি নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করে । ৩. ছয় দফা দাবি : আওয়ামী লীগের নেতৃত্বেই ১৯৬৬ সালে বাঙালিরা মুক্তির সনদ তথা ৬ দফা দাবি উত্থাপিত হয়েছিল। এ দাবি উত্থাপনের পর বাঙালি অধিকার সচেতন হয়ে উঠে। ৪. নির্বাচন বিলম্ব : ১৯৪৭ সালের প্রতিষ্ঠিত পাকিস্তানে ২৩ বছরে কোনো সাধারণ নির্বাচন না হওয়ায় পূর্ব পাকিস্তানের জনগণ এমনিতেই পশ্চিমা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে চলে যায়। ৫. মুজিবের নেতৃত্ব : ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পিছনে দলীয় প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ইমেজও বিশেষভাবে কাজ করেছিল। উপর্যুক্ত কারণগুলো ছাড়াও আরও কতিপয় কারণে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয় অর্জন করেছিল।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন নির্বাচনের ফলাফল দেখানো হয়েছে এবং উক্ত নির্বাচনে আওয়…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর