স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে উক্ত নির্বাচনের গুরুত্ব অপরিসীম— সপক্ষে যুক্তি দাও
উত্তর: স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে ১৯৭০ সালের নির্বাচনের গুরুত্ব অনেক। ১৯৫৪ সালের নির্বাচনের পর এটিই ছিল সবচেয়ে বেশি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ১৯৪৭ সালের পর থেকে বাঙালি জাতি ভাষা, সাহিত্য, সংস্কৃতি সর্বক্ষেত্রে যে স্বতন্ত্র দাবি করে আসছিল, ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির সে স্বাতন্ত্র্যবাদের বিজয় ঘটে। এ নির্বাচনের ফলাফলে ছয় দফাভিত্তিক স্বায়ত্তশাসনের দাবির বৈধতা প্রমাণিত হয়। সর্বোপরি ইয়াহিয়া খানের ঘোষণা অনুযায়ী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময় আসলে তিনি তা না করে নিরীহ বাঙালির ওপর সেনাবাহিনী লেলিয়ে দেন। শুরু হয় বাংলার মানুষের মুক্তির সশস্ত্র সংগ্রাম, যার পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর বুকে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। সুতরাং বলা যায়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ১৯৭০ সালের নির্বাচন গুরুত্ব ছিল অনেক।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে উক্ত নির্বাচনের গুরুত্ব অপরিসীম—…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর