উদ্দীপকে বর্ণিত উক্তিটি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত উক্তিটি পাঠ্য বইয়ের ৭ই মার্চের ভাষণের ঘটনাকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আনদোলনের জন্য ডাক দেন। এ সময় অসহযোগ আন্দোলনের গতিধারা বাড়াতে দুই ও তিন মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহব্বানে সারা দেশে শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হয়। কিন্তু এই শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোরসহ বিভিন্ন জায়গায় সামরিক বাহিনীর গুলিবর্ষণে বহু মানুষ হতাহত হয়। আর তাই আন্দোলনকে বিজ্ঞান করতে এবং পরবর্তী নির্দেশনা জনগণকে জানাতে বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে এক অগ্নিঝরা ভাষণ দেন। ভাষণে বঙ্গবন্ধু উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আর যদি একটি গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়” - তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যার যা কিছু আছ, তা নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত উক্তিটি পাঠ্য বইয়ের ৭ই মার্চের ভাষণের ঘটনাকে নির্দেশ করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত উক্তিটি তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনাকে নির্দেশ করে? …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর