উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ভাষণ তথা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব নিম্নে বিশ্লেষণ করা হলো : ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীদের শোষণ , অসহযোগ আন্দোলনের পটভূমি এবং তাদের প্রতিরোধের জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি সবাইকে যার যা কিছু আছে তাই নিয়ে আন্দোলনে নেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় তিনি এমনভাবে সবার প্রতি ঘোষণা জানান যাতে স্বাধীনতার ঘোষণার কোন কিছুই বাকি থাকে না। কিন্তু তার এই পরোক্ষ স্বাধীনতার ঘোষণার কারণে পাকিস্তানি শাসকর্ষিতার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা উপস্থাপনের অভিযোগ আনতে পারছিল না । ৭ই মার্চের ভাষণের পর বঙ্গবন্ধুর ডাকে শুরু হওয়া অসহযোগ আন্দোলনের ফলে দেশের প্রশাসনিক কাঠামো পুরো ভেঙে পড়ে। মূলত তার এই ভাষনে এমন ভাবে স্বাধীনতার ঘোষণাটি তুলে ধরে যেটি ছিল মূলত বাঙ্গালীদের কাছে স্বাধীনতার একটি গ্রীন সিগন্যাল। যার ফলে তারা স্থানীয়ভাবে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ২৫শে মার্চের আক্রমণের পর এবং বঙ্গবন্ধুর সুস্পষ্ট স্বাধীনতার ঘোষণার সাথে সাথেই বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মূলত ৭ই মার্চের ভাষণের বঙ্গবন্ধু বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হতে এবং ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে দিকনির্দেশনা করেছিলেন। এক কথায় স্বাধীন ভাষণ থেকে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা সংগ্রাম শুরু। তাই বলা যায়, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর