উদ্দীপকে করিম সাহেবের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কাজের মিল পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের করিম সাহেবের কাজের সাথে পাঠ্যবই এর সৈয়দ আহমেদ খান এর কাজের মিল রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে করিম সাহেব তার এলাকার পিছিয়ে পড়া নিজ সম্প্রদায়ের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্য ভাবধারার প্রসার এবং তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন সংস্থা গঠন, পত্রিকা প্রকাশ, ইংরেজি শিক্ষার জন্য স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন। তার ইচ্ছা ছিল শিক্ষার আলো জ্বালিয়ে নিজ সম্প্রদায়কে কুসংস্কারমুক্ত ও অধিকার সচেতন করা।উদ্দীপকের মতো পশ্চাৎপদ মুলমানদের উচ্চ শিক্ষা বিশেষ করে ইংরেজি শিক্ষার প্রয়োজন উপলব্ধি করে সৈয়দ আহমেদ খান বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। এই লক্ষ্যে তিনি ১৮৫৮ সালে মোরারাদাবাদে একটি বিদ্যালয় খোলেন। একই ভাবে তিনি ১৮৬৪ সালে গাজীপুরে 'আলিগড় বৈজ্ঞানিক সমিতি' যার উদ্দেশ্য ছিল পাশ্চাত্যের বিভিন্ন বই ভারতীয় ভাষায় অনুবাদ করা।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের করিম সাহেবের কাজের সাথে পাঠ্যবই এর সৈয়দ আহমেদ খান এর কাজের মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে করিম সাহেবের কাজের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ব্যক্তির কাজ…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর