উদ্দীপকের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণকে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ভাষণের সাথে বাংলাদেশের মহান নেতা জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ভাষণকে তুলনা করা যায়। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গের ভাষণে বলেন, "The Government of the people, by the people, for the people. " এটি মার্কিন যুক্তরাষ্ট্র তথা সারাবিশ্বের গণতন্ত্রকামী মানুষের কাছে একটি কালজয়ী ভাষণ। উদ্দীপকের মত শেখ মুজিবের সাতই মার্চের ভাষণে তিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কথা বলেছিলেন। প্রতিরোধ গড়ে তুলতে বলেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার ভাষণকে পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা ভাষণও বলা হয়। বঙ্গবন্ধুর ভাষণে উজ্জীবিত হয়েছিলো বাঙালিরা। এই ভাষণের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ তাদের স্বাধীনতা অর্জন করেছিলো।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের ভাষণের সাথে বাংলাদেশের মহান নেতা জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ এর ভাষণকে তুলনা করা যায়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ভাষণের সাথে বাংলাদেশের কোন মহান নেতার ভাষণকে তুলনা করা যা…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর