উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবই এর "বঙ্গভঙ্গ" ঘটনার মিল রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলোঃ উদ্দীপকে একটি অঞ্চলের প্রশাসক দায়িত্ব গ্রহণের পর সেখানে বসবাসরত দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্কের অভাব দেখতে পান। সেখানে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের চেয়ে অপেক্ষাকৃত কম সুবিধা ভোগ করত। সে কারণে উক্ত প্রশাসক ঐ এলাকার মানুষের সমঅধিকার প্রদান এবং শাসনকার্য পরিচালনার সুবিধার্থে অঞ্চলটিকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেন। ১৯০৫ সালের ১৬ই অক্টোবর ভারতের ভাইসরয় লর্ড কার্জনের আদেশে ১ম বঙ্গভঙ্গ সম্পন্ন হয়। বাংলা বিভক্ত করে ফেলার ধারনাটি অবশ্য কার্জন থেকে শুরু হয়নি। ১৭৬৫ সালের পর থেকেই বিহার ও ওড়িশা বাংলার অন্তর্ভুক্ত ছিল। ফলে সরকারী প্রশাসনিক এলাকা হিসেবে বাংলা অতিরিক্ত বড় হয়ে যায় এবং ব্রিটিশ সরকারের পক্ষে এটির সুষ্ঠু শাসনক্রিয়া দুরূহ হয়ে পড়ে। বঙ্গভঙ্গের সূত্রপাত এখান থেকেই।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের ঘটনার সাথে পাঠ্যবই এর "বঙ্গভঙ্গ" ঘটনার মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর