উদ্দীপকের বর্ণনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনার সাথে ঐতিহাসিক আগরতলা মামলার মিল রয়েছে। সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা হলো আগরতলা মামলা। মামলাটির দাপ্তরিক নাম ছিল “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে দুর্বল ও নেতৃত্বশূন্য করার লক্ষ্যেই এ মামলাটি দায়ের করা হয়েছিল। উদ্দীপকে এ মামলারই প্রতিচ্ছবি লক্ষণীয় উদ্দীপকে দেখা যায়, ১৯২৯ সালে শ্রমিক আন্দোলনকে দমনের জন্য এবং ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ জন শ্রমিক সংগঠককে গ্রেফতার করা হয়েছিল। এই মামলায় অভিযুক্ত আসামিদের সমর্থনে দেশে বিদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে ১৯৩৩ সালে মামলাটি প্রত্যাহার করা হয়। অনুরূপভাবে ছয় দফা ভিত্তিক আন্দোলন গণআন্দোলনে রূপ নিলে আইয়ুব সরকার আন্দোলন নস্যাৎ করতে ভিন্ন কৌশল গ্রহণ করে। বাঙালিদের জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ এবং পাকিস্তানের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষ্ক্রিয় ও নির্মূল করার উদ্দেশ্যে ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি সরকার একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে মামলায় প্রধান আসামি করা হয়। এ মামলাটি ইতিহাসে “আগরতলা মামলা” নামে পরিচিত। প্রহসনমূলক এ মামলা পূর্ব পাকিস্তানের জনগণের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মামলার আসামিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর পরিচালনায় যে আন্দোলন পরিচালিত হয় তা আইয়ুব বিরোধী গণআন্দোলনে পরিণত হয়। অবশেষে তীব্র আন্দোলনের মুখে সরকার ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় । তাই বলা যায়, উদ্দীপকের বর্ণনায় ঐতিহাসিক আগরতলা মামলাকেই ইঙ্গিত করা হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনার সাথে তোমার পাঠ্যপুস্তকের কোন ঘটনার মিল রয়েছে? ব্…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর