উদ্দীপকের আলোকে তোমার পঠিত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু একদিকে পাকিস্তানের শোষণ, অসহযোগ আন্দোলনের পটভূমি, কর্মসূচি, পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার লক্ষ্যে যার যা কিছু আছে, তাই নিয়ে তাদের মোকাবিলার নির্দেশ দেন। এ ভাষণে তিনি স্বাধীনতার কথা এমনভাবে উচ্চারণ করলেন যাতে ঘোষণার কিছু বাকি রইল না। ফলে শাসকগোষ্ঠীর পক্ষেও তার বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা দেওয়ার অভিযোগ উত্থাপনও সহজ ছিল না। তবে বঙ্গবন্ধু সরাসরি স্বাধীনতার ঘোষণা প্ৰদান না করলেও ছাত্র-জনতা-ইপিআর-বাঙালি সেনাসদস্যদের কাছে তা ছিল গ্রিন সিগন্যাল'। ফলে বাঙালি জাতি তার এ বক্তৃতায় স্বাধীনতার বাণী পেয়ে স্থানীয় পর্যায়ে গড়ে তুলতে থাকে মুক্তিবাহিনী। যারা ১৫ মার্চের আক্রমণের পর পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করে। তাই ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে শিক্ষা দিয়েছে। এ ভাষণের পর ঐক্যবদ্ধ বাঙালি অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল-কলেজ, অফিস-আদালত, কলকারখানা বন্ধ হয়ে যায়; খাজনা-ট্যাক্স বন্ধ হয়ে যায়। এককথায় বলতে গেলে, তাঁর এ ঘোষণা পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্তিলাভের চূড়ান্ত পর্যায়। তাঁর এ ভাষণ মুক্তিযুদ্ধের নয় মাস স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করে মুক্তির মন্ত্রে দীক্ষিত করে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে তোমার পঠিত ভাষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর