উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবিকে স্মরণ করিয়ে দেয়। ১৯৬৬ সালের ১৬ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান লাহোরে এক সাংবাদিক সম্মেলনে ঐতিহাসিক 'ছয় দফা' কর্মসূচি ঘোষণা করেন। মূলত এই 'ছয় দফা' ছিল স্বায়ত্তশাসনের দাবি ও বাঙালি জাতীয়তাবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশ। পশ্চিম পাকিস্তানের অন্যায় অত্যাচারের প্রতি পূর্ব পাকিস্তানের প্রতিবাদ ছিল এই ছয় দফা। 'ছয় দফার' ধারা বিশ্লেষণে দেখা যায় এ প্রস্তাবে একটি শাসনতান্ত্রিক কাঠামো প্রণয়নের কথা বলা হয়, যা হবে ফেডারেশনভিত্তিক। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা বৃদ্ধি, পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভ রাখা, অঙ্গরাষ্ট্রগুলোর সবরকম কর আদায় করার ক্ষমতা আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতার কথাও ছিল 'ছয় দফা' প্রস্তাবে। পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার ও আশা- আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত এই দাবিতে। তিনি নিজে 'ছয় দফা' কে 'আমাদের বাঁচার দাবি ছয় দফা' বলে উল্লেখ করেছেন। উদ্দীপকে রতনপুর অঞ্চলে স্থানীয় জননেতা রহিম সাহেব এলাকার মানুষের প্রতি বৈষম্য নিরসনে কতিপয় দাবিসংবলিত একটি দাবিনামা পেশ করেন। যার ফলে জনগণ দাবি আদায়ে সোচ্চার হয়। উল্লিখিত এ দাবিনামা পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবির কথাই স্মরণ করিয়ে দেয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিম সাহেবের দাবিগুলো পাকিস্তানি আমলের কোন ঘটনাকে স্মরণ কর…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর