উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকাটা- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত ঘটনা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' ছিল বাঙালি জাতির ম্যাগনাকার্টা। ম্যাগনাকাটা হলো ব্রিটেনের রাজা কর্তৃক জনগণকে মৌলিক অধিকার প্রদানের এক প্রতিশ্রুতি। ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন একগুচ্ছ নাগরিক অধিকার জনগণকে প্রদান করেন, যা জনগণের স্বাভাবিক শোষণহীন সমাজে বেড়ে ওঠার রক্ষাকবচ। ছয় দফায় বাঙালির জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা, সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি, শোষণ পরিসমাপ্তির প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। অর্থনীতি, রাজনীতি, জননিরাপত্তা প্রভৃতি বিষয়ে পাকিস্তানের উভয় অংশের জনগণের সমান সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়। যা বাস্তবায়িত হলে ১৯ বছর যাবৎ পূর্ব পাকিস্তানের জনগণের শোষণ মুক্তি হতো এবং তারা পরাধীনতা হতে মুক্তি পেত। এ দাবিতে যে আর্থিক বিধিব্যবস্থার কথা বলা হয়েছে তা বাস্তবায়ন করা সম্ভব হলে পূর্ব পাকিস্তানের সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার করা সম্ভব হতো না, ফলে এখানে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতি গড়ে উঠত। আক্ষরিক অর্থেই পূর্ব পাকিস্তানের জনগণ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠত। যা তাদের রাজনৈতিক পরাধীনতার শৃঙ্খল ভাঙার অনুঘটক হিসেবে কাজ করত। সুতরাং ছয় দফাকে সত্যিকার অর্থেই বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা যুক্তিযুক্ত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উক্ত ঘটনা ছিল বাঙালি জাতির ম্যাগনাকাটা- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর