উদ্দীপকের ছকে পূর্ব-পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের ছকটিতে পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে। পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠিত থাকায় কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সব আয় পশ্চিম পাকিস্তানে চলে যায়। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনৈতিক কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে পূর্ব পাকিস্তানের প্রয়োজনীয় অর্থ ব্যবস্থা পশ্চিম পাকিস্তানের ওপর নির্ভরশীল ছিল। এসব কারণে পূর্ব পাকিস্তানে কোনো উন্নয়নমূলক প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ১৯৫৬ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানে রাজধানী স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিপুল বিনিয়োগ করা হয়। এর পুরো সুফল ভোগ করে পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীসহ ধনিক শ্রেণি। শুধু করাচি শহর নির্মাণেই ব্যয় করা হয়েছিল ৫,৭০০ মিলিয়ন টাকা। এটি ছিল পাকিস্তান সরকারের মোট ব্যয়ের ৫৬.৪% । অথচ এ সময় পূর্ব পাকিস্তানে সরকারি ব্যয় ছিল মোট বাজেটের মাত্র ৫.১০% । পাকিস্তানের রাজধানী ছিল করাচিতে। পশ্চিম পাকিস্তানে ফেডারেল রাজধানী, সকল প্রশাসনিক সদরদপ্তর স্থাপিত হওয়ায় রাস্তাঘাট নির্মাণ, বিদ্যুৎ ও সেচখাতে ব্যয়ের মাধ্যমে স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই পশ্চিম পাকিস্তান অর্থনৈতিকভাবে এগিয়ে যায়। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার সময় যে ৩৮টি শিল্প কলকারখানা লাভ করেছিল তার মধ্যে পূর্ব বাংলায় ছিল ২০টি এবং পশ্চিম পাকিস্তানে ছিল ১৮টি। কিন্তু যতই দিন যেতে থাকে পশ্চিম পাকিস্তানে শিল্পকলকারখানার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, অন্যদিকে পূর্ব বাংলায় তেমন উল্লেখযোগ্য কলকারখানা গড়ে ওঠেনি। উদ্দীপকের ছকটিতে পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে রাজস্ব ব্যয়, শিল্প উন্নয়ন ব্যয়, বৈদেশিক সাহায্যের ব্যয় ইত্যাদি ক্ষেত্রে পার্থক্য তুলে ধরা হয়েছে যা দুই প্রদেশের মধ্যকার বৈষম্যকেই নির্দেশ করে। তাই বলা যায়, ছকে পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের প্রতি অর্থনৈতিক বৈষম্য দেখানো হয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ছকে পূর্ব-পাকিস্তানের প্রতি যে বৈষম্য দেখানো হয়েছে তা ব্…
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর