উদ্দীপকের ভাষণটির ন্যায় বাংলার মহান নেতার ভাষণটি ছিল দিক নির্দেশমূলক ও চেতনায় উদ্দীপ্ত— বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে আব্রাহাম লিংকনের 'গেটিসবার্গ এড্রেস' নামে খ্যাত ভাষণটির মতো বাংলার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণটি ছিল নির্দেশনামূলক ও চেতনায় উদ্দীপ্ত। কেননা এ ভাষণের পরপরই বাঙালি তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে । ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এ ভাষণে বঙ্গবন্ধু পাকিস্তানের শোষণের বিরুদ্ধে, অসহযোগ আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার লক্ষ্যে যার যা কিছু আছে তাই নিয়ে তাদের মোকাবিলার নির্দেশ দেন। এ ভাষণ ছিল মুক্তিকামী বাংলার ছাত্র-জনতা, বাঙালি সেনা সদস্যদের কাছে গ্রিন সিগন্যাল'। উদ্দীপকে আমরা লক্ষ করি যে, আব্রাহাম লিংকন গেটিসবার্গের একটি ভাষণে গণতন্ত্র, শোষিত মানুষের মুক্তি ও অধিকারের কথা ব্যক্ত করেন। এর ফলে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হয়। ঠিক তেমনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে শোষণ নিরসনের লক্ষ্যে বীর বাঙালি স্থানীয় পর্যায়ে গড়ে তুলতে থাকে মুক্তিবাহিনী, যারা ২৫ মার্চের আক্রমণের পর পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ করে। তাই ৭ মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে উদ্বুদ্ধ করেছে। এ ভাষণের পর ঐক্যবদ্ধ বাঙালি অসহযোগ আন্দোলনে অংশ নেয় এবং মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এভাবে দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় বাঙালির স্বাধীনতার সূর্য।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ভাষণটির ন্যায় বাংলার মহান নেতার ভাষণটি ছিল দিক নির্দেশমূ…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর