উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের পূর্বের পটভূমির ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে ব্যাখ্যা করা হলোঃউদ্দীপকে লিজা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক একজন স্বৈরতান্ত্রিক ব্যক্তিত্ব। শ্রমিক শোষণ, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান না করা, সঠিক সময়ে বেতন প্রদানে কার্পণ্য তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এই ফ্যাক্টরির শ্রমিক সংগঠনের নেতা আবুল বাসার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ক্ষেত্রে সবসময় সোচ্চার। এক্ষেত্রে তার জনপ্রিয়তাও তুঙ্গে। ফ্যাক্টরির মালিক আবুল বাসারের জনপ্রিয়তাকে নস্যাৎ করার জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে বাসারকে আটক করা হয়। কিন্তু শ্রমিক আন্দোলনের মুখে মালিক তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। উদ্দীপকের মত পাকিস্তান এর নেতৃত্বে ছিল স্বৈরাচারীর শাসক। পাকিস্তান নীরা বাংলাদেশের উপর শাসন শোষণ।যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে এর জন্য জেলেও পাঠানো হয়। কিন্তু জনতার আন্দোলনের মুখে তাকে ছাড়তে বাধ্য হয়। সুতরাং বলা যায় যে উদ্দীপকের ঘটনার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ববর্তী ঘটনার মিল রয়েছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ঘটনাটি পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর