উদ্দীপকের চিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের যে ঘটনার মিল রয়েছে তার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের সাথে পাঠ্যপুস্তকের ১৯৬৯ এর গণঅভ্যুত্থানের মিল রয়েছে। নিম্নে গণঅভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করা হলো : উদ্দীপকের চিত্রে ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর চিত্র প্রকাশ পেয়েছে। যেখানে পুরো বাঙ্গালী জাতি তীব্র ক্ষোভে গণ অভ্যুত্থান চালিয়ে যাচ্ছে। নিম্নে গণ অভ্যুত্থান এর কারনগুলো তুলে ধরা হলো :ছয় দফা আন্দোলন : ১৯৫৬ সালে বঙ্গবন্ধু লাহোরে ছয় দফা দাবি উত্থাপন করেন। ছয় দফা আন্দোলন ছিল বাঙালিদের মুক্তির সনদ। ছয় দফা আন্দোলনই বাঙালিদের মধ্যে গণঅভ্যুত্থান এর সাহস জুগিয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলা : পাকিস্তানি শাসকগোষ্ঠী আগরতলা মামলা দায়ের করলে পূর্ব পাকিস্তানের জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলনের পর আন্দোলন চালিয়ে যান। গড়ে ওঠে গণআন্দোলন। যার ফলে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান হয়েছিল। আইয়ুববিরোধী আন্দোলন : পূর্ব পাকিস্তানের জনগণ আইয়ুব সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন। পূর্ব পাকিস্তানে আইয়ুববিরোধী আন্দোলন তীব্র হয়ে ওঠে। ১৯৬৮ সালের আগরতলা মামলার পর পূর্ব পাকিস্তানের সর্বত্রই আইয়ুববিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলন : ১৯৬৯ সালে ছাত্রদের আন্দোলন ছিল গণঅভ্যুত্থানের অন্যতম কারণ। ছাত্ররা পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার আন্দোলনে ১১ দফা দাবি উত্থাপন করেন। ১১ দফা দাবি উত্থাপনের ফলে পাকিস্তানি বিরোধী আন্দোলন আরো দৃঢ় হয় ১১ দফা দাবি আন্দোলনে সবাই অংশগ্রহণ করে। ১৯৬৯ সালে ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান পুলিশের গুলিতে নিহত হন। ছাত্রনেতার মৃত্যুর পর পাকিস্তানি আন্দোলন আরো তীব্র হয়।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের চিত্রের সাথে তোমার পাঠ্যপুস্তকের যে ঘটনার মিল রয়েছে তার …
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর