বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ছিল অপরিসীম ।
১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রাম বেতারের শিল্পী ও চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা স্বাধীন বাংলা বেতারকেন্দ্র স্থাপন করেন। কিছুদিন পর থেকে এটা মুজিবনগর সরকার কর্তৃক পরিচালিত হতে থাকে । স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের খবরাখবর বহির্বিশ্বে প্রচার করা হয়। সংবাদ,কথিকা, নাটক ও সংগীতের মাধ্যমে বাঙালি মুক্তিসেনাদের স্বাধীনতার স্বপ্ন দেখানো হয়। দেশাত্মবোধক গান সম্প্রচার করে মুক্তিযোদ্ধাদের সাহস যুগিয়ে বিজয়ের পথ সুগম করা হয়। এ সময় বিবিসি, আকাশবাণী কলকাতার পাশাপাশি পত্র-পত্রিকার মাধ্যমে বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হয়, যা মুক্তিযুদ্ধে বিজয়ের পথ সুগম করেছিল।