শেয়ারFacebookWhatsApp

কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?

উত্তর: ১৯৬৫ সালে সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?

ঢাকা কলেজ · 2024

উত্তর

১৯৬৫ সালে সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

মৌলিক গণতন্ত্র হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের প্রবর্তিত একটি বিতর্কিত স্থানীয় সরকার পদ্ধতি। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের শাসনক্ষমতা গ্রহণ করেন। তিনি গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অজুহাতে ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র নামে একটি নতুন স্থানীয় সরকারব্যবস্থা চালু করেন। বাস্তবে এর লক্ষ্য ছিল গণতন্ত্র ও প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায়- ১. ইউনিয়ন পরিষদ, ২. থানা পরিষদ, ৩. জেলা পরিষদ এবং ৪. বিভাগীয় পরিষদ এই চার স্তরের কাঠামো ছিল। পূর্ব পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যবস্থাকে জেনারেল আইয়ুব খান ও তার সমর্থক কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর ক্ষমতা কুক্ষিগত করার কৌশল বলে গণ্য করেছিল।

উত্তর

উপরের চিত্রটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইঙ্গিত করে । ১৯৭১ সালের ৭ মার্চ বাঙালির ইতিহাসে একটি স্মরণীয় দিন। সেদিন সকাল থেকেই ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ছাত্র-জনতা দলে দলে সমবেত হয় । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সমাবেশে যে ভাষণ দেন তা ইতিহাসে অমর হয়ে আছে। তার বক্তব্যের মূল বিষয় ছিল ৪টি। যথা—১। চলমান সামরিক আইন প্রত্যাহার; ২। সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া; ৩। গণহত্যার তদন্ত করা এবং ৪। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে আরও বেশ কিছু দাবি তার ভাষণে উত্থাপন করা হয়। তিনি বাংলাদেশের সব অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন । কৌশলে তিনি প্রত্যক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা না দিয়ে পরোক্ষভাবে ঘোষণা দেন। ঘোষণায় তিনি বলেন, “তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। আমরা ভাতে মারব, পানিতে মারব।” তিনি আরো বলেন, “মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।” উদ্দীপকের চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে লাখো জনতার সম্মুখে বক্তৃতারত অবস্থায় দেখা যাচ্ছে, যা ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে নির্দেশ করে। বাঙালি জাতির ইতিহাসে এ ভাষণ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে।

উত্তর

উক্ত ঘটনা তথা ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা জন্য প্রস্তুত হবার পরোক্ষ ঘোষণা— উক্তিটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ৭ মার্চের ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭০ সালের নির্বাচনের পর পাকিস্তানি কর্তৃপক্ষ নির্বাচনে বিজয়ী বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা শুরু করে। সেসময় জনগণ অধীর আগ্রহে বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষা করছিল। তারা আর ঘরে ফিরে যেতে প্রস্তুত ছিল না। ততদিনে তাদের মনে স্বায়ত্তশাসন নয়, বরং স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা জেগে উঠেছে। তারা স্বাধীনতার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়। ৭ মার্চের ভাষণের পরদিন থেকে সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু হয়ে যায়। পাকিস্তানি কর্তৃপক্ষ জাহাজ ও বিমানযোগে সৈন্য ও অস্ত্র আনতে থাকে। প্রতিটি ক্যান্টনমেন্টে কৌশলে বাঙালি সৈন্যদের নিরস্ত্র করার প্রক্রিয়া শুরু হয়ে যায়। জনগণও বিভিন্ন জায়গায় সামরিক যান চলাচলে বাধা দেওয়া শুরু করে। সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সৈনিকগণ ৭ মার্চের ভাষণের দিক নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করে। ১৯ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী জয়দেবপুরে বাঙালি সেনাদের নিরস্ত্র করতে আসছে শুনে জনগণ প্রতিরোধ গড়ে তোলে। সর্বোপরি এ ভাষণের পর প্রত্যেক জেলা, থানা, এমনকি ইউনিয়ন পর্যায়েও ব্যাপক প্রতিরোধ গড়ে উঠতে থাকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই ভাষণই স্বাধীন বাংলা বেতারকেন্দ্র থেকে 'বজ্রকণ্ঠ' নামে প্রচারিত হয়েছে বারবার। এই একটি ভাষণই পুরো জাতিকে দীর্ঘ ৯ মাস ভয়াবহ যুদ্ধের মধ্যে প্রবল মানসিক শক্তি যুগিয়েছে। এ ভাষণটি ছিল বাঙালির প্রতিরোধ ও মুক্তির লক্ষ্যে চূড়ান্ত সংগ্রামের দিকনির্দেশনা । পরিশেষে বলা যায়, বাঙালির অধিকার আদায় ও মুক্তি সংগ্রামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্ব অপরিসীম। এই ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রাণিত করেছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের জন্য প্রস্তুত হবার জন্য পরোক্ষ ঘোষণা দিয়েছিলেন।
HSCHistory 1st Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।