'অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়? লেখো ।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস হত্যাকাণ্ড শুরু করে তা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব বাংলার মানুষের প্রাণের দল আওয়ামী লীগ বিজয় অর্জন করে। পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালির কাছে ক্ষমতা হস্তান্তর না করে বরং বাঙালি জাতিকে দমিয়ে দিতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে গণহত্যা চালায়। এটি অপারেশন সার্চলাইট নামে পরিচিত।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
'অপারেশন সার্চলাইট' বলতে কী বোঝায়? লেখো ।
উত্তর