উদ্দীপকের সঙ্গে বঙ্গবন্ধুর ছয় দফা কর্মসূচির মিল আছে।
পাকিস্তানি শাসন ও শোষণ থেকে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন। বঙ্গবন্ধুর উদ্দেশ্য ছিল ছয় দফা দাবি আদায়ের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে বৈষম্যের হাত থেকে রক্ষা করা। মূলত ভারত-পাকিস্তান যুদ্ধ অবসানের পর পূর্ব পাকিস্তানের নিরাপত্তার প্রতি পশ্চিম পাকিস্তানি সরকারের চরম অবহেলা, পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি সীমাহীন বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু সোচ্চার হন। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন । এ সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক 'ছয় দফা প্রস্তাব পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করেন। ছয় দফা পরবর্তীতে বাঙালির মুক্তির সনদ হিসেবে প্রকাশ পায় ।
উদ্দীপকের জনাব 'খ' তার অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক, সামরিক ও প্রশাসনিক বৈষম্য দূর করার লক্ষে কয়েকটি দাবি সম্বলিত একটি কর্মসূচি পেশ করেন যা উপরে আলোচিত বঙ্গবন্ধুর ছয় দফা দাবির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বঙ্গবন্ধু ও পূর্ব পাকিস্তানের প্রতি হওয়া রাজনৈতিক অর্থনৈতিক, সামরিক ও প্রশাসনিক বৈষম্যের বিপক্ষে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন ।