শেয়ারFacebookWhatsApp

মৌলিক গণতন্ত্র কী?

উত্তর: মৌলিক গণতন্ত্র হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের প্রবর্তিত একটি বিতর্কিত স্থানীয় সরকার পদ্ধতি। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের শাসন ক্ষমতা গ্রহণ করেন। তিনি গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অজুহাতে ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র নামে একটি নতুন স্থানীয় সরকারব্যবস্থা চালু করেন। বাস্তবে এর লক্ষ্য ছিল গণতন্ত্র ও প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায়- ১. ইউনিয়ন পরিষদ, ২. থানা পরিষদ, ৩. জেলা পরিষদ এবং ৪. বিভাগীয় পরিষদ এই চার স্তরের কাঠামো ছিল। পূর্ব পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যবস্থাকে জেনারেল আইয়ুব খান ও তার সমর্থক কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর ক্ষমতা কুক্ষিগত করার কৌশল বলে গণ্য করেছিল।

HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · History 1st Paper · সৃজনশীল

মৌলিক গণতন্ত্র কী?

উদ্দীপক

“রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য” ১নং আসামি — শেখ মুজিবুর রহমান ২নং আসামি— কমান্ডার মোয়াজ্জেম হোসেন ৩৫নং আসামি আবদুর রউফ।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধ শুরু হয়।

উত্তর

মৌলিক গণতন্ত্র হলো পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের প্রবর্তিত একটি বিতর্কিত স্থানীয় সরকার পদ্ধতি। আইয়ুব খান ১৯৫৮ সালে পাকিস্তানের শাসন ক্ষমতা গ্রহণ করেন। তিনি গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অজুহাতে ১৯৫৯ সালে মৌলিক গণতন্ত্র নামে একটি নতুন স্থানীয় সরকারব্যবস্থা চালু করেন। বাস্তবে এর লক্ষ্য ছিল গণতন্ত্র ও প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা। মৌলিক গণতন্ত্র ব্যবস্থায়- ১. ইউনিয়ন পরিষদ, ২. থানা পরিষদ, ৩. জেলা পরিষদ এবং ৪. বিভাগীয় পরিষদ এই চার স্তরের কাঠামো ছিল। পূর্ব পাকিস্তানের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যবস্থাকে জেনারেল আইয়ুব খান ও তার সমর্থক কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর ক্ষমতা কুক্ষিগত করার কৌশল বলে গণ্য করেছিল।

উত্তর

উদ্দীপকে ঐতিহাসিক আগরতলা মামলা বর্ণিত হয়েছে। সামরিক স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলের সবচেয়ে ঘৃণ্য ও প্রহসনমূলক ঘটনা হলো আগরতলা মামলা। মামলাটির দাপ্তরিক নাম ছিল “রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। বাঙালির জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ এবং পাকিস্তানের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিষ্ক্রিয় ও নির্মূল করার উদ্দেশ্যে ১৯৬৮ সালের ১৮ জানুয়ারি সরকার একটি রাষ্ট্রদ্রোহিতার মামলা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট ৩৫ জন সামরিক ও বেসামরিক ব্যক্তিকে এ মামলায় আসামি করা হয়। যা ইতিহাসে 'আগরতলা মামলা' নামে পরিচিত। আগরতলা মামলার ১ নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২ নম্বর আসামি ছিলেন কমান্ডার মোয়াজ্জেম হোসেন। এই মামলার সর্বশেষ অর্থাৎ ৩৫ নম্বর আসামি ছিলেন আব্দুর রউফ । প্রহসনমূলক এ মামলা পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণের মনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। মামলার আসামিদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর পরিচালনায় পূর্ব বাংলায় তীব্র আইয়ুব বিরোধী গণআন্দোলন শুরু হয়। উদ্দীপকে যে মামলা সম্পর্কে বলা হয়েছে তার নাম "রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য”। এই মামলার ১ নং আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২নং আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন এবং ৩৫ নং আসামি আবদুর রউফ। যা ১৯৬৮ সালের ঐতিহাসিক আগরতলা মামলার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ঐতিহাসিক আগরতলা মামলা সম্পর্কে বলা হয়েছে।

উত্তর

উক্ত মামলা তথা আগরতলা মামলার ফলাফল ছিল সুদুরপ্রসারী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৯৬৮ সালের আগরতলা মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে দুর্বল ও নেতৃত্বশূন্য করে এ অঞ্চলে স্বৈরাচারী প্রেসিডেন্ট আইয়ুব খানের ক্ষমতা ও প্রেভাব বৃদ্ধির সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই এ মামলাটি দায়ের করা হয়েছিল। তবে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় এবং গণদাবির মুখে শেষ পর্যন্ত সরকারের উদ্দেশ্য সফল হয় নি। পাকিস্তান সরকার যে লক্ষ্য নিয়ে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করেছিল তা সম্পূর্ণ ব্যর্থ হয়। পত্র-পত্রিকায় প্রতিদিন মামলার বিবরণ পাঠ করে জনগণের মধ্যে আইয়ুব সরকারের বিপক্ষে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এ মামলার ফলে পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানভিত্তিক শাসকশ্রেণি এবং তাদের এদেশীয় সমর্থকদের বিরুদ্ধে চূড়ান্তভাবে ঐক্যবদ্ধ হয়। জনগণ বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের কথা বিশ্বাস করার পরিবর্তে এ মামলাকে বাঙালির স্বাধিকার আদায়কারী আন্দোলন দমন করার জন্য পাঞ্জাবিদের ষড়যন্ত্র হিসেবে গণ্য করে। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত হন। ছয় দফা ও এগার দফা কর্মসূচি এ সময় গণদাবিতে পরিণত হয় । উক্ত মামলার বিবাদীপক্ষের বক্তব্যের মধ্য দিয়ে স্বায়ত্তশাসনের দাবি ও এর যৌক্তিকতা প্রচার করার চমৎকার সুযোগ সৃষ্টি হয়। অবশ্য পরের বছর ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার মামলাটি প্রত্যাহার করতে বাধ্য হয়। এর প্রেক্ষিতে আইয়ুব খান ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের মুখে ২৫ মার্চ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ঐতিহাসিক আগরতলা মামলা মিথ্যা প্রমাণিত হওয়াতেই আইয়ুব খানের সরকার গ্রহণযোগ্যতা হারায়।
HSCHistory 1st Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?

Combined · 2017

  • খাজা নাজিমুদ্দিন
  • খাজা শাহাবুদ্দিন
  • নূরুল আমিন
  • মোনায়েম খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?

Combined · 2018

  • লর্ড হেস্টিংস
  • লর্ড কর্নওয়ালিস
  • লর্ড ডালহৌসি
  • লর্ড ওয়েলেসলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?

Combined · 2018

  • আমেনা বেগম
  • খাদিজা বেগম
  • ফিরোজা বেগম
  • ঘষেটি বেগম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?

Combined · 2019

  • ওয়ারেন হেস্টিংস
  • রবার্ট ক্লাইভ
  • লর্ড রিপন
  • উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স বিপ্লবীদের রসদ ও অন্ত সরবরাহ করে সাহায্য করে। তারা স্থল ও নৌ পথে আমেরিকার স্বাধীনতাকামীদের সহায়তা করে। অবশেষে প্যারিস চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে ব্রিটিশরা আমেরিকা ত্যাগ করে।

Rajshahi · 2017

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
শহিদ মিনার নির্মাণ প্রক্রিয়া বর্ণনা কর।
উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।
'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মধ্যপ্রাচ্যে আইএস হুমকি ও হত্যাযজ্ঞের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সিরিয়াবাসী শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ তুরস্কে আশ্রয় নিচ্ছে। তুরষ্ক সরকার তাদের জন্য সাধ্যমত শরণার্থী শিবির স্থাপন করে সহযোগিতা করছে। অধিকন্তু সিরিয়ার বন্ধুপ্রতীম দেশগুলো সাহায্য ও মানবিক সহযোগিতা অব্যাহত রেখেছে।

Dhaka · 2017

"কনসার্ট ফর বাংলাদেশ" কোথায় অনুষ্ঠিত হয়?
মুক্তিযুদ্ধে সাত নং সেক্টরের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকে মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমারের ক্ষমতাসীন দল ও সামরিক জান্তা সরকার 'নিরীহ রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হত্যাযজ্ঞ চালায় । শত শত নারী-পুরুষ প্রাণের ভয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। মানবিক প্রয়োজনে বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলে। বিশ্বের অনেক দেশ ও বিভিন্ন সংস্থা তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় ৷

Rajshahi · 2018

মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।
“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিত হতো”—উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

মায়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নিপীড়নের কারণে মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করছে। বাংলাদেশ সরকার সাধ্যমত তাদের সাহায্য ও সহযোগিতা করছে। এছাড়াও বন্ধুপ্রতীম অনেক দেশ সাহায্য অব্যাহত রেখেছে।

Dhaka · 2018

জর্জ হ্যারিসন কে ছিলেন?
ইন্দিরা গান্ধীর পরিচয় দাও।
উদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্যা কর।
উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

বেতার ও টেলিভিশনে রবীন্দ্র সংগীত নিষিদ্ধ করে কে?ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?নবাব সিরাজ-উদ-দৌলার খালার নাম কী?ভারতবাসীর জন্য সবচেয়ে উদারপন্থি ছিলেন কোন শাসক?'শুধু সামরিক সাহায্য নয়, মানবিক সাহয্যের ক্ষেত্রের দেশটির ভূমিকা ছিল অগ্রগণ্য'- উদ্দীপকের অনুরূপ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগী দেশটির অবদানের বর্ণনা দাও।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে নিশ্চিত করে পাঠ্যবইয়ের আলোকউদ্দীপকের মত মুক্তিযুদ্ধে কোন দেশ বাংলাদেশকে অনুরূপ সহযোগিতা করে? ব্যাখ্যা কর।“মুক্তিযুদ্ধে মিত্রদেশগুলো সহায়তা না করলে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন বিলম্বিতউদ্দীপকের ঘটনাটি মুক্তিযুদ্ধের কোন দিকটিকে ইঙ্গিত করে? ব্যাখ্যা কর।উক্ত দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডই বাংলাদেশের বিজয়কে ত্বরান্বিত করে তোমার পাঠ্যউদ্দীপকের মতো তোমার পাঠ্যবইয়ের কোন, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছিল— ব্যাখ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।