বুদ্ধিজীবী হত্যা বলতে কী বোঝায়? লেখো।
উত্তর: বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যে অগণিত বুদ্ধিজীবীকে হত্যা করা হয়, তাকেই বুদ্ধিজীবী হত্যা বলা হয়। পাকিস্তানি বাহিনী চূড়ান্ত পরাজয়ের দুই দিন পূর্বে ১৪ ডিসেম্বর দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এদের মধ্যে অধ্যাপক, সাহিত্যিক, সাংবাদিক, চিকিৎসকসহ কেউ বাদ পড়েনি। বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে আলবদর ও রাজাকাররা প্রধান ভূমিকা পালন করেছিল। নিঃসন্দেহে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল সামরিক জান্তার নীলনকশার বাস্তবায়ন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
বুদ্ধিজীবী হত্যা বলতে কী বোঝায়? লেখো।
উত্তর