আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝ?
উত্তর: ছয় দফা কর্মসূচি বাঙালিদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং এর পক্ষে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফাকে পাকিস্তানের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে। তারা একে রাষ্ট্রবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনরূপে অভিহিত করে। সরকার ভীতসন্ত্রস্ত ও ক্ষিপ্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবসহ অন্যান্য নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে। ১৯৬৮ সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রধান আসামি করে মোট ৩৫ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে 'আগরতলা মামলা' নামে একটি মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ভারতের সহায়তার সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কী বোঝ?
উত্তর