৭ মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) প্রায় ১০ লক্ষ জনতার সমাবেশে ১৮ মিনিটের যে ঐতিহাসিক ভাষণ দেন তা ইতিহাসে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ হিসেবে খ্যাত। এ ভাষণে তিনি ৪টি দাবি উত্থাপন করেন- (i) সামরিক আইন প্রত্যাহার করতে হবে; (ii) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে; (iii) গণহত্যার তদন্ত ও বিচার করতে হবে; (iv) নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ভাষণ তিনি স্বাধীনতার কথা এমনভাবে উচ্চারণ করলেন যাতে ঘোষণার কিছু বাকি ছিল না। অন্যদিকে, শাসকগোষ্ঠীর পক্ষে তার বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা উত্থাপনের অভিযোগ গ্রহণ সহজ হয়নি। মূলত ৭ মার্চের ভাষণ থেকে বাংলাদেশে মুক্তিসংগ্রামের শুরু হয়। মুক্তিযুদ্ধের ৯ মাস বঙ্গবন্ধুর ঐ ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে 'বজ্রকন্ঠ' নামে প্রচারিত হয়, যা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
৭ মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা কর
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর