উভয় পাকিস্তানের সামাজিক চিত্রও উদ্দীপকের অনুরূপ— কথাটি বিশ্লেষণ করলে পাঠ্যবই অনুসারে আমরা পাই-
সামাজিক অবকাঠামোগত দিক থেকে পূর্ব পাকিস্তান অনুন্নত ছিল। হাসপাতাল, অফিস-আদালত, রাস্তাঘাট, ডাকঘর, টেলিফোন, যোগাযোগ প্রভৃতি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে পশ্চিম পাকিস্তানে। বিদ্যুৎ উন্নয়নেও পশ্চিম পাকিস্তান ৮৩% এবং পূর্ব পাকিস্তানে মাত্র ১৭% বিদ্যুৎ সরবরাহ করা হয় । সিন্ধু অববাহিকায় দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের জন্য ব্যয় করা হয় ১৮০০০ মিলিয়ন ডলার। সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান ওয়াপদার জন্য ৫ বছরে (১৯৫৯ - ৬৪) ব্যয় করা হয় ১৪৫৩ মিলিয়ন ডলার। পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক থাকার পরও পশ্চিম পাকিস্তানের মোট ডাক্তার ছিল ১২৭০০ এবং পূর্ব পাকিস্তানে মোট ডাক্তার ছিল ৭৬০০। হাসপাতালের বেড় সংখ্যা পশ্চিম পাকিস্তানে ছিল ২৬,০০০ 'অথচ পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ৬০০০। পল্লি স্বাস্থ্যকেন্দ্র পশ্চিম পাকিস্তানে ৩২৫টি থাকলেও পূর্ব পাকিস্তানে ছিল মাত্র ৮৮টি। শহর সমাজ উন্নয়ন কেন্দ্র পশ্চিম পাকিস্তানে ছিল ৮১টি এবং পূর্ব পাকিস্তানে ছিল ৫২টি। কৃষি চিকিৎসা, বিজ্ঞান ও শিল্প গবেষণার জন্য প্রতিষ্ঠিত ১৬টি কেন্দ্রের মধ্যে ১৩টিই প্রতিষ্ঠিত হয় পশ্চিম পাকিস্তানে। সেচ প্রকল্পের নামে পশ্চিম পাকিস্তানে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও পূর্ব পাকিস্তানের আবাদি জমি বন্যার কবল থেকে রক্ষা করার কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
সুতরাং বলা যায়, পাকিস্তানি শাসকগোষ্ঠী অন্যান্য ক্ষেত্রের ন্যায় সামাজিক ক্ষেত্রেও পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছিল