১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান কর্তৃক বৈষম্যের শিকার হয়ে আসছিল। পশ্চিম পাকিস্তান শিক্ষা, রাজনীতি, অর্থনীতি, সামাজিকসহ নানা ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে অবহেলা করতে শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে এ অনৈতিক অবহেলা থেকে মুক্ত করতে বিরোধী দলে সমন্বয়ে একটি সমাবেশের ডাকদেন। শেখ মুজিবুর রহমান বাঙালির অধিকার আদায়ের লক্ষ্যে শীর্ষ স্থানীয় নেতাদের নিয়ে লাহোর পৌছান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত সম্মেলনে ছয় দফা দাবি পেশ করেন। সম্মেলনে পশ্চিম পাকিস্তানপন্থি রাজনৈতিক নেতৃবৃন্দ ছয় দফা দাবি প্রত্যাখ্যান করলে শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবির ক্ষেত্রে অটল থাকেন এবং দলবল নিয়ে পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। ওই বছরই ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আমাদের বাঁচার দাবি নামে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন।