উদ্দীপকে বর্ণিত শ্রোতার বক্তব্যে যে আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শ্রোতার বক্তব্যে ভাষা আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলোঃবাংলা ভাষা আন্দোলন ছিল ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশে) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তদানীন্তন পাকিস্তান অধিরাজ্যের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণদাবির বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে এ আন্দোলন চূড়ান্ত রূপ ধারণ করলেও বস্তুত এর বীজ রোপিত হয়েছিল বহু আগে; অন্যদিকে এর প্রতিক্রিয়া এবং ফলাফল ছিল সুদূরপ্রসারী।উর্দুর ব্যবহার ক্রমেই উত্তর ভারতের মুসলমানদের মধ্যে জনপ্রিয়তা লাভ করতে থাকে, কিন্তু বাংলার (ব্রিটিশ ভারতের পূর্বাঞ্চলের একটি প্রদেশ) মুসলমানেরা বাংলা ভাষাকে তাদের প্রধান ভাষা হিসেবে ব্যবহারেই অভ্যস্ত ছিল। উর্দুকে বাঙালিরা কখনই রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতো না। সুতরাং বলা যায় যে, উদ্দীপকের শ্রোতার বক্তব্যের সাথে ভাষা আন্দোলনের মিল আছে।
HSC History 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · History 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শ্রোতার বক্তব্যে যে আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে তা ব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর